আন্তর্জাতিক

ট্রাম্পের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ

ট্রাম্পের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ
ট্রাম্পের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ

সদ্য বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার ফ্লোরিডার ব্যাংকস ইউনাইটেড এই ঘোষণা দিয়েছে।

গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার পর অনেক প্রতিষ্ঠানই ট্রাম্প এবং তার প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে। এই তালিকায় ফ্লোরিডার ব্যাংকটি যুক্ত হলো।

ট্রাম্পের আর্থিক বিবরণীতে এর আগে জানানো হয়েছিল, ব্যাংকস ইউনাইটেডে তার দু’টি অর্থবাজার হিসাব রয়েছে। এই দু’টি হিসাবে প্রায় ৫১ লাখ থেকে দুই কোটি ৫২ লাখ ডলার রয়েছে।

ব্যাংকস ইউনাইটেড মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টকে জানিয়েছে, ট্রাম্পের সঙ্গে আমাদের আর কোনো জমা সম্পর্ক নেই। অবশ্য হিসাব দু’টি বন্ধ করার কারণ ব্যাখ্যা করেনি কর্তৃপক্ষ।

গত সপ্তাহে প্রফেশানল ব্যাংক নামে ফ্লোরিডার আরেকটি আর্থিক প্রতিষ্ঠান জানিয়েছিল, তারা ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে। নিউ ইয়র্কের সিগনেচার ব্যাংক ও ডাচেস ব্যাংকও একই রকম ঘোষণা দিয়েছে। / দ্য হিল

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ