আন্তর্জাতিক

চীনে সোনার খনিতে ১৪ দিন আটকা থাকার পর ৯ জন উদ্ধার

চীনে সোনার খনিতে ১৪ দিন আটকা থাকার পর ৯ জন উদ্ধার
চীনে সোনার খনিতে ১৪ দিন আটকা থাকার পর ৯ জন উদ্ধার

চীনের উত্তরাঞ্চলের একটি সোনার খনিতে আটকে পড়ে থাকা ২২ জনের মধ্যে ৯ জনকে উদ্ধার করা হয়েছে। গত ১৪ দিন ধরে তারা সেখানে আটকা পড়ে ছিলেন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে খালিজ টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আজ রবিবার প্রথম এক ব্যক্তিকে দেখা যায়। এরপর তাকে দ্রুত উদ্ধার করা হয়। আজ মোট ৯ জনকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।

সিসিটিভি এক প্রতিবেদনে বলছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক। জানা গেছে, উদ্ধারকারীদের সঙ্গে খনিতে আটকাপড়া যে ১০ জনের যোগাযোগে হয়েছিল, প্রথম যে ব্যক্তি উদ্ধার হয়েছেন, তিনি ওই লোকদের থেকে বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন।

সে কারণে আরো অন্তত দু'জন ব্যক্তি জীবিত থাকার আশা দেখছেন উদ্ধারকারীরা। এদিকে গত ১০ জানুয়ারি দুর্ঘটনার পর থেকে খনির ভেতরে পানির পরিমাণ বাড়ছে। সে কারণে উদ্ধারকারীরা বেশ কঠিনভাবেই কাজ চালিয়ে যাচ্ছেন।শ্যানডং প্রদেশের হুশান সোনার খনিতে ওই দুর্ঘটনায় আরো ১৩ জনের সঠিক পরিস্থিতি এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। / আল-জাজিরা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ