আন্তর্জাতিক

করোনাভাইরাস: বিশ্বব্যাপী শনাক্ত প্রায় ১০ কোটি

করোনাভাইরাস: বিশ্বব্যাপী শনাক্ত প্রায় ১০ কোটি
করোনাভাইরাস: বিশ্বব্যাপী শনাক্ত প্রায় ১০ কোটি

করোনাভাইরাসে প্রতিদিন বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছেই। বর্তমানে সারাবিশ্বে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত প্রায় ১০ কোটি রোগী। মোট মৃতের সংখ্যা ২১ লাখ ৩৮ হাজার ৯৬৫ জন। আর সুস্থ হয়ে ঘরে ফিরেছে ৭ কোটি ১৭ লাখেরও বেশি মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী কোভিড-১৯ আক্রান্ত হয়েছে ৪ লাখ ৫৫ হাজার ৫৪৯ জন। আর সব মিলিয়ে বর্তমানে মোট আক্রান্ত রয়েছেন ৯ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ৩২৭ জন।

তবে করোনার দ্বিতীয় ধাক্কা এবং করোনার নতুন ধরণের জন্য হঠাৎ করেই মৃত্যু এবং যুক্তরাজ্যেসহ অনেক দেশের করোনা রোগী বেড়েছে।

সোমবার সকাল পর্যন্ত একদিনে মৃত্যু হয়েছে ৯ হাজার ৫০৬ জন। যার মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে ২৪ ঘণ্টায় মৃত্যু ১ হজার ৮৪৪ জন, দ্বিতীয় মৃত্যুর মিছিল ল্যাটিন আমেরিকার দেশ মেক্সিকোতে। দেশটিতে একদিনে মৃত্যু ১ হাজার ৪৭০ জন, যুক্তরাজ্যে ৬১০, ব্রাজিলে ৬০৬, রাশিয়ায় ৪৯১ জন, কম্বোডিয়া ৩৯২, সাউথ আফ্রিকায় ৩০০, জার্মানিতে ২৪১, ইটালিতে ২৯৯, ফ্রান্সে ১৭১।

তবে পরিসংখ্যান বলছে, গত কয়েক সপ্তাহের মধ্যে ইউরোপের দেশগুলোতে করোনার মৃত্যু হার অনেক কমেছে। ইটালি, ফ্রান্স, জার্মানি এবং স্পেন এই দেশগুলোতে সংক্রমণ অনেক কমেছে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা।

প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ অনেকটা কমেছে বাংলাদেশেও। করোনা শনাক্তের হিসেবে এখন ৩১ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। এখন পর্যন্ত ৫ লাখ ৩১ হাজার ৭৯৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৮ হাজার ২৩ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৭৬ হাজার ৪১৩ জন।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ, অঞ্চল এবং দুটি আন্তর্জাতিক প্রমোদতরীতে ছড়িয়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। / চ্যাআই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ