আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় অন্তঃসত্ত্বাসহ পাচঁজন নিহত

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় অন্তঃসত্ত্বাসহ পাচঁজন নিহত
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় অন্তঃসত্ত্বাসহ পাচঁজন নিহত

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে বন্দুকধারীর হামলায় ৫ জন নিহত হয়েছেন। এদের মধ্যে এক অন্তঃসত্ত্বা নারী রয়েছেন। পুলিশ বলছে, এক দশকের বেশি সময়ে এটি সবচেয়ে বড় ঘটনা।

সিএনএন জানিয়েছে, রোববার শেষ রাতের দিকে এ হামলার ঘটনা ঘটে।

ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ। এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।

ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইন্ডিয়ানাপলিস মেট্রোপলিটন পুলিশ বিভাগের প্রধান র‍্যান্ডল টেলর এই ঘটনাকে শহরটির ‘এক দশকেরও বেশি সময়ের সবচেয়ে বড় হত্যাকাণ্ড’ বলে অভিহিত করেছেন।

ঘটনার দিন ভোর ৪টার দিকে একটি ‘৯১১ কল’ পায় পুলিশ। তারা শহরের পূর্ব ৩৬ নম্বর রাস্তার ৩৩০০ ব্লকে একজন কিশোরকে গুলিবিদ্ধ অবস্থায় খুজেঁ পায়। এরপর অ্যাডামস স্ট্রিটের ৩৫০০ ব্লকের একটি বাড়ির ভেতর পাঁচজনের মরদেহ খুঁজে পায় পুলিশ। / যু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ