আন্তর্জাতিক

দিল্লি কাণ্ডে ৮৬ পুলিশ আহত: ১৫টি মামলা

দিল্লি কাণ্ডে ৮৬ পুলিশ আহত: ১৫টি মামলা
দিল্লি কাণ্ডে ৮৬ পুলিশ আহত: ১৫টি মামলা

ভারতের প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে কৃষকদের বিক্ষোভে সংঘর্ষের জেরে ১৫টি মামলা করেছে পুলিশ। স্থানীয় সময় গতকাল মঙ্গলবারের (২৬ জানুয়ারি) সংঘর্ষে ৮টি বাস এবং ১৭টি ব্যক্তিগত গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। নিহত হয়েছে এক কৃষক।

এনডিটিভির বরাতে জানা যায়, সংঘর্ষে আহত হয়েছেন ৮৬ পুলিশ সদস্য। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর। পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। দিল্লি, হরিয়ানাসহ আশেপাশের রাজ্যগুলোতে বন্ধ রয়েছে ইন্টারনেট ও এসএমএস সেবা। নিরাপত্তা নিশ্চিতে দিল্লিতে আধাসামরিক বাহিনীর ১৫টি কোম্পানি মোতায়েন করেছে কর্তৃপক্ষ। এছাড়াও সিংঘু সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এর আগে মঙ্গলবার, ভারতের প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে কৃষকদের ট্রাক্টর মিছিলের জেরে সকাল থেকেই পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ বাঁধে।

জানা যায়, তিনটি বিতর্কিত কৃষি আইনের প্রতিবাদে ভারতের রাজধানী দিল্লিতে মঙ্গলবার সকাল থেকেই বিক্ষোভ শুরু করেন কৃষকরা। প্রজাতন্ত্র দিবসে এই বিক্ষোভ করছেন তারা। কথা ছিল স্থানীয় সময় দুপুর ১২টার পর শুরু হবে ট্রাক্টর শোডাউন। কিন্তু সকাল সাড়ে ৮টার দিকেই সিংঘু সীমান্তে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন কৃষকরা।

নির্ধারিত সময়ের অনেক আগেই ট্রাক্টর নিয়ে দিল্লিতে ঢুকতে শুরু করেন তারা। হাজার হাজার কৃষক ট্রাক্টর নিয়ে সকাল থেকেই মিছিল শুরু করে দেন। ট্রাক্টর র‍্যালি ঘিরে উত্তেজনার মধ্যে কৃষকদের উপর লাঠিচার্জের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাসও নিক্ষেপ করা হয়।

এ ঘটনায় যারা জড়িত ছিলেন তারা প্রকৃত কৃষক নয় বলে মন্তব্য করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ