আন্তর্জাতিক

পুতিনের সঙ্গে ফোনে কথা বললেন বাইডেন

পুতিনের সঙ্গে ফোনে কথা বললেন বাইডেন
পুতিনের সঙ্গে ফোনে কথা বললেন বাইডেন

স্থানীয় সময় মঙ্গলবার প্রথমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিবিসি/এপি

হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, বাইডেন এই ফোনে রুশ বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনির গ্রেপ্তার, নির্বাচনী প্রচারণার সময় সাইবার হামলায় রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগ ও আফগানিস্তানে মার্কিন সৈন্যদের হত্যায় তালেবানদের রাশিয়ার অর্থ প্রদান ও ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

ক্রেমলিন জানায়, দুই নেতা দ্বিপক্ষীয় স্বার্থ অনুযায়ী সম্পর্কের অগ্রগতি, বিশ্বের নিরাপত্তা ও স্থিতিশীলতায় দ্বিপক্ষীয় দায়িত্ববোধ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দায়বদ্ধতা নিয়ে আলোচনা করেছেন।

দুই প্রেসিডেন্টই আগামী মাসে শেষ হতে যাওয়া অস্ত্র চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছেন।

গত সপ্তাহে মস্কোর কাছ থেকে দুই প্রেসিডেন্টে মধ্যে ফোনালাপের প্রস্তাব আসে। মার্কিন প্রশাসনের অভ্যন্তরীণ সূত্র জানায়, বাইডেন রাজি হলেও তিনি প্রথমে ইউরোপিয় মিত্র, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির নেতাদের সঙ্গে কথা বলতে চেয়েছেন। পুতিনের সঙ্গে কথা বলার পূর্বে বাইডেন ন্যাটো প্রধান জেন স্টোলেনবার্গের সঙ্গেও কথা বলেছেন। তিনি তাকে জানিয়েছেন রাশিয়ার আগ্রাসন ঠেকাতে দশকের পুরনো এই সংস্থার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র।

নির্বাচনে জয়ের পর পুতিন সর্বশেষ বিশ্বনেতা হিসেবে বাইডেনকে অভিনন্দন জানান। ভাইস-প্রেসিডেন্ট থাকাকালে বাইডেন বাইডেন মস্কো সফরে গিয়েছিলেন। ওই সফর থেকে ফিরে বাইডেন দাবী করেন, তিনি পুতিনকে বলেছেন, তার হৃদয় বলতে কিছু আছে বলে তিনি বিশ্বাস করেন না। / আস

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ