আন্তর্জাতিক

কিউবায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত পাঁচ

কিউবায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত পাঁচ
কিউবায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত পাঁচ

কিউবায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, হলগুইন থেকে গুয়ানতানামো যাওয়ার পথে হঠাৎ করেই ভেঙে পড়ে কিউবার সেনাবাহিনীর হেলিকপ্টার। গুয়ানতানামো পাহাড়ের পাদদেশে হেলিকপ্টারটি ভেঙে পড়ার ঘটনায় পাইলটসহ পাঁচ সেনা সদস্যের মৃত্যু হয়। তারা ঘটনাস্থলেই মারা গেছেন।

তবে কীভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে কিউবা সরকার। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার সকালে হলগুইন থেকে গুয়ানতানামো যাচ্ছিল কিউবার রেভিলিউশনারি আর্মড ফোর্সেস (আরএফএ)-এর একটি হেলিকপ্টার।

পাইলট ছাড়াও হেলিকপ্টারটিতে ছিলেন আরএফএ’র চার সদস্য। আকাশে ওড়ার খানিকক্ষণ পরই হেলিকপ্টারের পাইলটের সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

মাঝ আকাশেই আচমকা নিখোঁজ হয়ে যায় সেনা হেলিকপ্টারটি। পরে অবশ্য গুয়ানতানামো দ্বীপের কাছে এক পাহাড়ের পাদদেশে হেলিকপ্টারটি ভেঙে পড়ার খবর জানতে পারেন আরএফএ’র শীর্ষ কর্মকর্তারা। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে যে পাঁচ জনের মৃত্যু হয়েছে, তাদের মৃতদেহ এরই মধ্যে উদ্ধার করা হয়েছে। / বিবিসি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ