আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ার মহাত্মা গান্ধীর ভাস্কর্য ভাঙচুর

ক্যালিফোর্নিয়ার মহাত্মা গান্ধীর ভাস্কর্য ভাঙচুর
ক্যালিফোর্নিয়ার মহাত্মা গান্ধীর ভাস্কর্য ভাঙচুর

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি পার্কে স্থাপিত ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে।

উত্তর ক্যালিফোর্নিয়ার সিটি অব ডেভিসের পার্কে থাকা ৬ ফুট উচ্চতা ও ২৯৪ কেজি ওজনের ব্রোঞ্জের ওই ভাস্কর্যটির গোড়ালি থেকে কেটে ফেলা হয়েছে। সেই সঙ্গে ভাস্কর্যের মাথার একাংশ ভেঙে ফেলা হয়েছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

জানা গেছে, গত ২৭ জানুয়ারি পার্কের গেট খুলে কর্মীরা দেখেন গান্ধীর ভাস্কর্য ভেঙে মাটিতে পড়ে আছে। খবরটি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়ছেন প্রবাসী ভারতীয়রা। এর পরিপ্রেক্ষিতে নিউইয়র্কের মেয়র জানিয়েছেন, খুব শিগগির পার্কে আবারও গান্ধীর ভাস্কর্য স্থাপন করা হবে।

মেয়র কাউন্সিলের সদস্য লুকাস ফেরিচ সাংবাদিকদের জানান, আপাতাত ওই ভাস্কর্যটি সরিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। এটি ফের তৈরি করা করা হবে।

উল্লেখ্য, প্রায় ৪ বছর আগে ক্যালিফোর্নিয়ার সিটি অব ডেভিস পার্ককে ওই ভাস্কর্য উপহার দেয় ভারত। সেই সময় পার্কে ভাস্কর্য বসানোর বিরোধীতা করে বিক্ষোভে করেছিলেন কিছু মানুষ। এছাড়াও ক্যালিফোর্নিয়ার একটি সংখ্যালঘু সংগঠনও ওই ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করে। পরে ভোটাভুটি করে ওই ভাস্তর্য স্থাপন করা হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ