আন্তর্জাতিক

পুতিনের সমালোচক নাভালনির সাড়ে ৩ বছরের কারাদণ্ড

পুতিনের সমালোচক নাভালনির সাড়ে ৩ বছরের কারাদণ্ড
পুতিনের সমালোচক নাভালনির সাড়ে ৩ বছরের কারাদণ্ড

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক ও বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনিকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। মঙ্গলবার মস্কো কোর্ট নাভালনিকে এ সাজা দেন।

অর্থ আত্মসাতের মামলায় স্থগিত দণ্ড চলাকালে নাভালনির নিয়মিত পুলিশের কাছে হাজিরা দেওয়ার কথা ছিল, যা তিনি লংঘন করেছেন বলে অভিযোগ করা হয়। এ জন্য তাকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। এর আগে নাভালনিকে এক বছর গৃহবন্দি করে রেখেছিল রাশিয়া কর্তৃপক্ষ, যা এ সাজার মধ্যে থেকে বাদ দেওয়া হবে। খবর বিবিসি’র

গ্রেপ্তারের ঝুঁকি নিয়ে প্রায় পাঁচ মাস পর গত মাসের ১৭ জানুয়ারি দুপুর ১২টায় জার্মানির বার্লিন থেকে উড়োজাহাজে রাশিয়ায় ফিরে আসেন নাভালনি। তখন মস্কোর শেরেমিতিয়েভো বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে নাভালনির গ্রেপ্তারের পর থেকেই কনকনে শীত উপেক্ষা করে রাজপথে বিক্ষোভে নেমেছেন তার সমর্থকরা। নেতার মুক্তি ও প্রেসিডেন্ট পুতিনকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর দাবিতে রাজধানী মস্কোসহ বিভিন্ন শহরে এখনও বিক্ষোভ চলছে। / সম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ