আন্তর্জাতিক

করোনাকালে দৃষ্টান্ত স্থাপনকারী শতবর্ষী ক্যাপ্টেন টম মুর মারা গেছেন

করোনাকালে দৃষ্টান্ত স্থাপনকারী শতবর্ষী ক্যাপ্টেন টম মুর মারা গেছেন
করোনাকালে দৃষ্টান্ত স্থাপনকারী শতবর্ষী ক্যাপ্টেন টম মুর মারা গেছেন

যুক্তরাজ্যে নভেল করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য অর্থ সংগ্রহ করে বহুল আলোচিত শতবর্ষী ক্যাপ্টেন টম মুর মারা গেছেন। করোনায় আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য ভগ্ন শরীরেও হাঁটাহাঁটি করে প্রচুর অর্থ সংগ্রহ করেছিলেন ক্যাপ্টেন টম মুর। সেই করোনাভাইরাসই প্রাণ কেড়ে নিয়েছে সাবেক এই সেনা কর্মকর্তার। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা—এনএইচএসের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে ২০২০ সালের এপ্রিলে ক্যাপ্টেন মুর তাঁর শততম জন্মদিন উপলক্ষে প্রতিদিন নিজ বাড়ির বাগানে ১০০ পাক করে হাঁটতেন। এভাবে হেঁটে তিনি প্রায় সাড়ে তিন কোটি পাউন্ড সংগ্রহ করেছিলেন।

বৃদ্ধ বয়সেও এমন অভিনব পন্থায় অর্থ সংগ্রহে উদ্যোগী হওয়ায় শুধু যুক্তরাজ্যে নয় সারা বিশ্বের চোখে ক্যাপ্টেন মুর একজন নায়কে পরিণত হন।

এর পর রানী দ্বিতীয় এলিজাবেথ গত বছরের জুলাই মাসে ক্যাপ্টেন মুরকে নাইট উপাধিতে ভূষিত করেন।

শ্বাসকষ্ট দেখা দিলে গত রোববার ক্যাপ্টেন মুরকে বেডফোর্ডের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর মেয়ে জানিয়েছেন, এর আগে গত কয়েক সপ্তাহ ক্যাপ্টেন মুরকে নিউমোনিয়ার চিকিৎসা দেওয়া হচ্ছিল। গত সপ্তাহে মুরের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

ক্যাপ্টেন স্যার টম মুর দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর দিকে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেন। পরে তিনি ভারত ও মিয়ানমারে (তৎকালীন বার্মা) যুদ্ধ করেছেন। / এনটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ