আন্তর্জাতিক

মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের প্রস্তাব প্রত্যাখ্যান চীন-রাশিয়ার

মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের প্রস্তাব প্রত্যাখ্যান চীন-রাশিয়ার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের প্রস্তাব প্রত্যাখ্যান চীন-রাশিয়ার

মিয়ানমারের সেনা শাসকদের বিরুদ্ধে জাতিসংঘ যে যৌথ বিবৃতি দিতে চেয়েছিল তা প্রত্যাখ্যান করেছে চীন ও রাশিয়া।

বিবিসির তথ‌্য মতে, মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বৈঠকে বসেছিল। সেখানে যৌথ বিবৃতির বিষয়ে আলোচনা হলে চীন ও রাশিয়া তা সমর্থন করেনি।

নিরাপত্তা পরিষদ থেকে কোনো দেশের বিরুদ্ধে যৌথ বিবৃতির জন্য চীনের সমর্থন লাগে। দেশটি পরিষদের স্থায়ী সদস্য হওয়ায় ভেটো ক্ষমতার অধিকারী। আলোচনার আগে মিয়ানমারে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ক্রিস্টিন সরনার সেনা অভ্যুত্থানের কঠোর সমালোচনা করেন।

২০২০ সালের ৮ নভেম্বর মিয়ানমারের সাধারণ নির্বাচনে ভোট জালিয়াতি হয়েছে দাবি করে সোমবার নতুন সংসদ অধিবেশন স্থগিত করে দেশটির সামরিক বাহিনী। আটক করা হয় ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) নেত্রী অং সাং সু চি, প্রেসিডেন্ট উইন মিন্টসহ কয়েকজন সিনিয়র নেতাকে।

আটকের পর থেকে অং সান সু চি কোথায় আছেন, তা নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে এনএলডির নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রে জানা গেছে, সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্টকে গৃহবন্দি করে রাখা হয়েছে। / রাই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ