আন্তর্জাতিক

কানাডায় বন্দুকধারীর গুলিতে ৪ বাংলাদেশি আহত

কানাডায় বন্দুকধারীর গুলিতে ৪ বাংলাদেশি আহত
কানাডায় বন্দুকধারীর গুলিতে ৪ বাংলাদেশি আহত

কানাডার টরন্টোর রিজেন্ট পার্ক এলাকায় বন্দুকধারীর গুলিতে চারজন বাংলাদেশি কানাডিয়ান গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সময় মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে রিজেন্ট পার্ক ব্লুভার্ড এবং ডান্ডাস স্ট্রিট সংলগ্ন এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

টরন্টো পুলিশ জানায়, এলোপাতাড়ি গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখান থেকে অসংখ্য গুলির দাগসহ হোন্ডা একর্ড গাড়ি উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি দেবব্রত দে তমাল এক ফেসবুক পোস্টে লিখেছেন, গোলাপগঞ্জ ফাউন্ডেশনের সহ-সভাপতি আনাই মিয়া, মারহাবা গ্রোসারির মুমিন মিয়া, সুলতান মিয়া ও ছত্তার মিয়া এলোপাতাড়ি গুলিতে আহত হয়েছেন। চারজনের মধ্যে আনাই মিয়ার অবস্থা আশংকাজনক। বাকি তিনজন শঙ্কামুক্ত।

পুলিশ জানায়, তারা ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে। দুই সন্দেহভাজনকে তারা খুঁজছে। সন্দেহভাজনরা ২০১৪ মডেলের টয়োটা রাভ ফোর গাড়ি ব্যবহার করছিল বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো ক্ষোভ ও নিন্দা জানিয়েছে। দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে তারা। / সম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ