আন্তর্জাতিক

মিয়ানমারে বন্ধ ফেসবুক

মিয়ানমারে বন্ধ ফেসবুক
মিয়ানমারে বন্ধ ফেসবুক

দেশজুড়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে ফেসবুক পরিষেবা বন্ধ করা হয়েছে মিয়ানমারে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দেশটির যোগাযোগ মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত মিয়ানমারে ফেসবুক পরিষেবা বন্ধ থাকবে। ইন্টারনেট সরবরাহকারী ও টেলিকম কোম্পানিগুলোকে এই সিদ্ধান্ত মোতাবেক ফেসবুক বন্ধ রাখতে হবে। কারণ এই মাধ্যমটি ব্যবহার করে মিয়ানমারে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। মিথ্যা তথ্য, ভুয়া সংবাদ ছড়িয়ে মানুষের মধ্যে ছড়ানো হচ্ছে বিভ্রান্তি। যার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

জানা যায়, মন্ত্রণালয় থেকে ফেসবুক বন্ধের নির্দেশ আসার আগেই পরিষেবাটি ব্যয়ভার করতে নানা সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। এই সিদ্ধান্তের ফলে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত মিয়ানমারে ফেসবুকের পাশাপাশি ম্যাসেঞ্জার, ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না। এসব পরিষেবা বন্ধ থাকবে।

এ বিষয়ে ফেসবুকের মুখপাত্র অ্যান্ডি স্টোন বলেন, মিয়ানমার সরকারকে আমরা দ্রুত ফেসবুক পরিষেবা চালু করার আহ্বান জানাচ্ছি। এতে করে মানুষ তাদের পরিবার, আত্মীয় ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। জরুরি তথ্যের আদান করতে পারে।

গত নভেম্বরে মিয়ানমারে নির্বাচনে অং সান সুচির দল এনএলডি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। কিন্তু সেনাবাহিনী নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলে।

সোমবার (১ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদের প্রথম বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সেনাবাহিনী অধিবেশন স্থগিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানায় । বৈঠক শুরুর প্রাক্কালে তাদের গ্রেফতার করা হয়।

এখন সামরিক প্রধান ও অভ্যুত্থানের নেতা মিন উং লাইং দেশ পরিচালনার দায়িত্বে রয়েছেন। সাবেক জেনারেল মিয়ন্ট সুই ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। / ইত্তে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ