আন্তর্জাতিক

চীনে স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ

চীনে স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ
চীনে স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ

স্কুলে শিশুদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে চীন। দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, শিশুরা তাদের অভিভাবকদের লিখিত সম্মতিপত্র ছাড়া স্কুলে মোবাইল আনতে পারবে না।

কর্তৃপক্ষ বলছে, উঠতি বয়সীদের চোখের সুরক্ষা, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি ও ইন্টারনেট আসক্তি কমাতে এই উদ্যোগ নেয়া হয়েছে।

এছাড়া মোবাইল আনা বন্ধ হলে স্কুল চলাকালীন শিশুদের সঙ্গে অভিভাবকদের যোগাযোগ রক্ষায় যে ব্যাঘাত ঘটবে, সেটির সুরাহার উপায় নিয়েও কর্তৃপক্ষ কাজ করছে।

চায়না ইন্টারনেট নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের তথ্য মতে, দেশটিতে ১৮ বছরেরও কম শিশু-কিশোরদের মধ্যে ৭৪ শতাংশেরই নিজস্ব স্মার্টফোন আছে। তারা স্মার্টফোনকে কী কাজে ব্যবহার করছে আর এতে তাদের কতটা স্বাস্থ্য ঝুঁকি–এ নিয়েই কর্তৃপক্ষের সবচেয়ে বড় দুশ্চিন্তা।

এর আগে, ২০১৮ সালে গেইম আসক্তি কমাতে শিশু-কিশোরদের গেইম খেলার দৈনিক ও সাপ্তাহিক সময়সীমা বেঁধে দিয়েছিল চীন। / ইন্টারনেট

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ