আন্তর্জাতিক

কোভ্যাক্স থেকে সোয়া কোটি ডোজ পাবে বাংলাদেশ

কোভ্যাক্স থেকে সোয়া কোটি ডোজ পাবে বাংলাদেশ
কোভ্যাক্স থেকে সোয়া কোটি ডোজ পাবে বাংলাদেশ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার গড়া টিকা বিতরণ প্ল্যাটফর্ম কোভ্যাক্স, এই প্ল্যাটফর্ম থেকে চলতি বছরের প্রথমার্ধে করোনা টিকার সোয়া কোটি ডোজ পেতে যাচ্ছে বাংলাদেশ।

বুধবার (৩ ফেব্রুয়ারি) কোভ্যাক্স বিভিন্ন দেশে টিকা বণ্টনের যে তালিকা প্রকাশ করেছে, তাতে দেখা যায় জুনের শেষ নাগাদ বাংলাদেশ কোভিড-১৯ টিকার ১ কোটি ২৭ লাখ ৯২ হাজার ডোজ পেতে যাচ্ছে।

এই টিকা ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত টিকা বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নেতৃত্বাধীন এই প্ল্যাটফর্ম। করোনাভাইরাস প্রতিরোধে যেসব টিকা ইতোমধ্যে তৈরি হয়েছে, তার মধ্যে তুলনামূলকভাবে অক্সফোর্ডের টিকাই বাংলাদেশে সংরক্ষণ সহজ।

যদিও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার অনুমোদন এখনও দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে তাদের মূল্যায়নের প্রক্রিয়ায় রয়েছে এই টিকা।

বছরের প্রথম তিন মাসের মধ্যেই ফাইজার-বায়োএনটেকের টিকার ১২ লাখ ডোজ পাওয়ার আশা করছে কোভ্যাক্স। বাংলাদেশও ফাইজারের টিকা পেতে ইচ্ছুক বলে এই প্ল্যাটফর্মকে জানিয়েছিল। তবে প্রথম দফায় ফাইজার যে পরিমাণ টিকা দেবে, সেখান থেকে বাংলাদেশের পাওয়ার সম্ভাবনা দেখছে না কোভ্যাক্স। অন্যদের মধ্যে ভুটান ও মালদ্বীপ প্রথম ধাপেই ফাইজারের টিকা পাবে বলে আশা করা হচ্ছে।

ফাইজারের টিকাটি মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণের জন্য প্রয়োজনীয় অবকাঠামো থাকার বিষয়টি বিবেচনায় নিয়েছে কোভ্যাক্স।

কোভ্যাক্সের আওতায় সেরাম ইনস্টিটিউট থেকে যেসব টিকা আসার কথা সেগুলোর মধ্যে ৩৫-৪০ শতাংশ চলতি বছরের প্রথম প্রান্তিক এবং ৬০-৬৫ শতাংশ দ্বিতীয় প্রান্তিকে পাওয়া যাবে।

কোভ্যাক্স চলতি বছরের প্রথমার্ধে অন্তত ৩৩ কোটি ডোজ টিকা বিতরণ করতে চায়। তাদের ভাষ্য অনুযায়ী, টিকা বণ্টনের অন্তর্বর্তীকালীন যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেই টিকা দিয়ে ১৪৫টি দেশের মোট জনসংখ্যার গড়ে ৩.৩ শতাংশকে টিকা দেওয়া হবে।

এদিকে ইউনিসেফের প্রধান হেনরিয়েটা ফোর বলেছেন, নতুন একটি দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় ভারতের সেরাম ইনস্টিটিউট অ্যাস্ট্রাজেনেকা ও নোভাভ্যাক্সের করোনাভাইরাস টিকার ১১০ কোটি ডোজ কোভ্যাক্সকে দেবে। নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর জন্য প্রতি ডোজ ৩ ডলার করে কয়েক বছর ধরে এই টিকা দেবে তারা। / একু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ