আন্তর্জাতিক

জার্মানি-সুইডেন-পোল্যান্ডের কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া

জার্মানি-সুইডেন-পোল্যান্ডের কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া
জার্মানি-সুইডেন-পোল্যান্ডের কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক আলেক্সি নাভালনির মুক্তির দাবিতে রাশিয়া জুড়ে বিক্ষোভ চলছে। এই বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগ এনে জার্মানি, সুইডেন ও পোল্যান্ডের তিন কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। খবর বিবিসি ও এএফপির।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে ওই তিন কূটনীতিক ২৩ জানুয়ারি অবৈধ বিক্ষোভে অংশ নিয়েছিলেন। এই বহিষ্কারাদেশের নিন্দা জানিয়েছে জার্মানি, সুইডেন ও পোল্যান্ড। নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স ও ইউরোপিয়ান ইউনিয়নও।

জার্মানি বহিষ্কারের বিষয়টিকে অযথাযথ বলে উল্লেখ করেছে। পাশাপাশি তারা জানিয়েছে রাশিয়া যদি এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করে তাহলে তারাও এটার জবাব দিবে।

এদিকে সুইডেন জানিয়েছে তাদের কূটনীতিকের বিক্ষোভে অংশ নেওয়ার কোনো প্রমাণ তারা পায়নি। তারাও এটার যথাযথ জবাব দিবে।

পোল্যান্ড জানিয়েছে রাশিয়ার এই ধরনের বহিষ্কারাদেশের সিদ্ধান্ত ভবিষ্যতে দেশ দুটির দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি ঘটাবে।

শুক্রবার ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্জেই লাভরোভের সঙ্গে দেখার করার পর পরই তিন কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দেয় রাশিয়া।

২৩ ও ৩১ জানুয়ারি গ্রেপ্তার হওয়া নাভালনির মুক্তির দাবিতে রাশিয়া জুড়ে হওয়া বিক্ষোভে লাখ লাখ মানুষ অংশ নেয়। এই বিক্ষোভ থেকে হাজার হাজার নাভালনি সমর্থককে গ্রেপ্তারও করা হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ