আন্তর্জাতিক

নিজ আকাশসীমার কাছে ৪১ বিদেশি বিমান শনাক্ত করেছে রাশিয়া

নিজ আকাশসীমার কাছে ৪১ বিদেশি বিমান শনাক্ত করেছে রাশিয়া
নিজ আকাশসীমার কাছে ৪১ বিদেশি বিমান শনাক্ত করেছে রাশিয়া

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত এক সপ্তাহে দেশটির রাডার স্টেশনগুলো রাশিয়ার আকাশসীমার কাছে ৩৩টি বিদেশি সামরিক-গোয়েন্দা বিমান ও আটটি ড্রোনের উপস্থিতি শনাক্ত করেছে।

সম্প্রতি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক ঘোষণায় বলেছে, এসব বিমান শনাক্ত করার একটি ঘটনায় রাশিয়ার আকাশসীমা লঙ্ঘন হয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য একটি রুশ মিগ-৩১ জঙ্গিবিমান আকাশে উড্ডয়ন করতে বাধ্য হয়।

গতকাল এ ঘটনাটি ঘটে যেখানে নরওয়ে বিমান বাহিনীর একটি গোয়েন্দা বিমানকে শনাক্ত করার পর সেটির গতিবিধি নজরে রাখতে রাশিয়ার মিগ-৩১ বিমান আকাশে ওড়ে। রুশ জঙ্গিবিমানটি ব্যারেন্টস সাগরের আকাশে নরওয়ের বিমানটির মুখোমুখি হয় এবং এটিকে রাশিয়ার আকাশসীমা থেকে বের করে দেয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একইসঙ্গে এস্তোনিয়া সরকারের এই অভিযোগ নাকচ করে দিয়েছে যে, রাশিয়ার একটি ইলিউশিন ইল-৭৬ বিমান গত বুধবার সেদেশের আকাশসীমা লঙ্ঘন করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের একটি ইল-৭৬ বিমান কালিনিনগ্রাদ অঞ্চলের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করে এস্তোনিয়ার সঙ্গে পূর্ব সমঝোতার ভিত্তিতে নির্ধারিত গতিপথে টহল দেয়। এখানে আন্তর্জাতিক আইনের কোনো ব্যত্যয় ঘটেনি বলেও জানিয়েছে মস্কো।

গতকাল এস্তোনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছিল, রাশিয়ার একটি ইল-৭৬ বিমান ভয়ঙ্করভাবে এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘন করেছে। / জনক

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ