আন্তর্জাতিক

বিনাবিচারে ৪ বছর কারাভোগ শেষে মুক্ত আলজাজিরার সাংবাদিক

বিনাবিচারে ৪ বছর কারাভোগ শেষে মুক্ত আলজাজিরার সাংবাদিক
বিনাবিচারে ৪ বছর কারাভোগ শেষে মুক্ত আলজাজিরার সাংবাদিক

মিসরের কারাগার থেকে মুক্তি পেয়েছেন আলজাজিরার সাংবাদিক মাহমুদ হুসেইন। বিনাবিচারে তাকে চার বছর আটক করে রেখেছিল দেশটির সরকার।

২০১৬ সালের ডিসেম্বরে নিবৃত্তিমূলক বন্দি করা হয়েছিল এ মিসরীয় নাগরিককে। শনিবার তিনি মুক্তি পেয়ে পরিবারের সঙ্গে মিলিত হয়েছেন।

এক বিবৃতিতে আলজাজিরা নেটওয়ার্কের ভারপ্রাপ্ত মহাপরিচালক মোস্তেফা সৌগ বলেন, মোহাম্মদ হুসেইনের এই মুক্তি গণমাধ্যমের স্বাধীনতার পথে একটি মাইলফলক—পরীক্ষিত ও অণুপ্রেরণার মুহূর্ত।

তিনি বলেন, মাহমুদ হোসেনের মুক্তিকে স্বাগত জানাচ্ছে আলজাজিরা নেটওয়ার্ক। আমরা মনে করি, কেবল পেশাদারিত্বের জন্য কোনো সাংবাদিক যাতে এমন ভোগান্তির শিকার না হন।

মোস্তেফা সৌগ আরও বলেন, তিনি পরিবারের সঙ্গে মিলিত হচ্ছেন, এতে আমরা খুবই সন্তুষ্ট। তার জীবন থেকে চারটি বছর কেড়ে নেওয়া হয়েছে। এবং তার মৌলিক অধিকার হরণ করা হয়েছে।

‘আমরা আশা করছি, মাহমুদ দ্রুত সুস্থ হয়ে উঠবেন, অতীতের অগ্নিপরীক্ষা কাটিয়ে উঠতে পারবেন এবং তার অসাধারণ পেশাদারিত্বের নতুন অধ্যায় শুরু করবেন।’

শনিবার সকালে মাহমুদের মেয়ে ফেসবুক পোস্টে লিখেছেন, বাবাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্তে আল্লাহর শুকরিয়া আদায় করছি। বাবা আজ বাড়িতে এসেছেন।

আরবি ভাষার বিভিন্ন খবরের চ্যানেলে বহু বছর কাজ করে ২০১০ সালে আলজাজিরা অ্যারাবিকে পূর্ণকালীন সাংবাদিক হিসেবে যোগ দেন তিনি। এর আগে মাহমুদ সেখানে প্রদায়ক হিসেবেও কাজ করেছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ