আন্তর্জাতিক

এস-৪০০ নিয়ে তুরস্ককে ফের হুমকি, ট্রাম্পকেই অনুসরণ বাইডেন প্রশাসনের

এস-৪০০ নিয়ে তুরস্ককে ফের হুমকি, ট্রাম্পকেই অনুসরণ বাইডেন প্রশাসনের
এস-৪০০ নিয়ে তুরস্ককে ফের হুমকি, ট্রাম্পকেই অনুসরণ বাইডেন প্রশাসনের

রাশিয়ার নিকট থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ ক্রয়ের বিষয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় ফের হুমকি দিয়েছে আঙ্কারাকে। আঙ্কারাকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এ হুমকির মাধ্যমে তুরস্কের এস-৪০০ কেনার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের নীতিতেই অটল থাকল নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জন কারবি জানিয়েছেন, কোনও প্রকার পরিবর্তন আসেনি আমাদের নীতিতে এবং আমরা ফের এস-৪০০ ব্যবহার করার জন্য আহ্বান করছি তুরস্ককে।

ন্যাটো জোটভুক্ত দেশগুলোর প্রথম দেশ তুরস্ক, যে দেশ কিনা রাশিয়ার নিকট থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষণে ব্যবস্থা এস-৪০০ কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করছে। এর আগে ২০১৭ সালে রাশিয়ার সঙ্গে এ রকম চারটি ব্যবস্থা সংগ্রহের জন্য ৫২০ কোটি ডলারের চুক্তি করে তুরস্ক। মার্কিন সরকার সেই বছরই এস-৪০০ কেনার ব্যাপারে তুরস্ককে সতর্ক করে। / পার্সটুডে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ