আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ বন্ধ

দক্ষিণ আফ্রিকায় অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ বন্ধ
দক্ষিণ আফ্রিকায় অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ বন্ধ

রোববার থেকে দক্ষিণ আফ্রিকায় অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার উৎপাদিত করোনাভাইরাসের টিকা প্রয়োগ বন্ধ করে দেওয়া হয়েছে। মূলত এক গবেষণায় দেখা গেছে অ্যাস্ট্রাজেনেকার টিকা দক্ষিণ আফ্রিকায় দেখা দেওয়া করোনাভাইরাসের নতুন রূপের বিরুদ্ধে খুব একটা কার্যকর নয়। সে কারণেই দক্ষিণ আফ্রিকা এই টিকা প্রয়োগ বন্ধ করে দেয়। খবর সিএনএন ও আল জাজিরার।

এ বিষয়ে রোববার দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডা. জেওয়ালি এমখিজে বলেছেন, ‘অস্থায়ীভাবে অ্যাস্ট্যাজেনেকার টিকা প্রয়োগ বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করছি কিভাবে এই টিকাটিকে আরো কার্যকর করা যায় নতুন করোনাভাইরাসের বিরুদ্ধে। তার আগ পর্যন্ত আমরা ফাইজার বায়োএনটেক ও জনসন অ্যান্ড জনসনের টিকা প্রয়োগ করতে থাকবো।’

সম্প্রতি অক্সফোর্ড ও আস্ট্রাজেনেকার যৌথ এক গবেষণায় দেখা গেছে এই টিকা করোনার উপসর্গ তীব্র হওয়া ঠেকাতে ও মাঝারি ঘরনার অসুস্থতায় কার্যকর। কিন্তু খুব বেশি অসুস্থ ও নতুন রূপের বিরুদ্ধে এটার কার্যকারিতা কম।

দক্ষিণ আফ্রিকায় ২ হাজার তরুণের ওপর টিকার পরীক্ষা চালিয়েছিল অক্সফোর্ড ও আস্ট্রাজেনেকা। এতে দেখা গেছে টিকা গ্রহীতাদের রোগের মাত্রা তীব্র হয়নি কিংবা তাদেরকে হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়নি বা তারা মারা যায়নি। অবশ্য এই স্বেচ্ছাসেবকরা সবাই তরুণ ও তাদের গড় বয়স ছিল ৩১ বছর। সেই হিসেবে বৃদ্ধদের তুলনায় তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকা সত্ত্বেও টিকা নেওয়ার পর এই স্বেচ্ছাসেবকরা করোনায় আক্রান্ত হয়েছেন। / রাই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ