আন্তর্জাতিক

ইউটিউবারের মিছেমিছি ডাকাতি, সত্যিসত্যি গুলি

ইউটিউবারের মিছেমিছি ডাকাতি, সত্যিসত্যি গুলি
ইউটিউবারের মিছেমিছি ডাকাতি, সত্যিসত্যি গুলি

আজকাল ইউটিউবে‌ বিভিন্ন ধরনের প্রাঙ্ক বা মিছেমিছি অভিনয় দেখা যায়।‌ যার মাধ্যমে কাউকে আতকে দিয়ে দর্শকদের বিনোদন দেয়া হয়। এসবের পাল্লায় পড়ে অনেকেই তাৎক্ষণিকভাবে বিব্রত হন। কারণ প্রাঙ্ক ভিডিওতে যারা এর পরিকল্পনাকারী তারা ছাড়া অন্যরা প্রথম দিকে এটি যে অভিনয়–তা বুঝতে পারেন না।

আর এটি অনেক ক্ষেত্রে বিশৃঙ্খল অবস্থা ও দুর্ঘটনার জন্যও দায়ী। এমনই এক ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের রাজধানী ন্যাশভিলেতে। ২০ বছর বয়সী এক তরুণ ইউটিউবের জন্য প্রাঙ্ক ভিডিও করার উদ্দেশ্যে ডাকাতির অভিনয় করেন।

টিমোথি উইলকস তার এক বন্ধুকে নিয়ে বড় ছুরি হাতে এক দল লোকের পথরোধ করেন। ওদিকে এ দৃশ্য গুলো গোপনে ভিডিও করারও ব্যবস্থা করেন। ভিডিওটিকে বাস্তব হিসেবে তুলে ধরার সব চেষ্টাই তিনি করেন। আর এটিই তার জন্য কাল হয়। আক্রান্ত লোকদের মধ্যে একজন তাকে ডাকাত ভেবে আত্মরক্ষার্থে গুলি করে দেন।

এরপর ঘটনাস্থলে পুলিশ এসে আসল ঘটনা উদঘাটন করেন। আহত অবস্থায় শেষ পর্যন্ত ইউটিউবার টিমোথির মৃত্যু হয়। / ইন্টারনেট

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ