আন্তর্জাতিক

সু চির দলীয় কার্যালয়ে সেনাবাহিনীর অভিযান

সু চির দলীয় কার্যালয়ে সেনাবাহিনীর অভিযান
সু চির দলীয় কার্যালয়ে সেনাবাহিনীর অভিযান

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে আটক অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে সেনাবাহিনী।

মঙ্গলবার গভীর রাতে সেনাবাহিনী জোর করে এনএলডির প্রধান কার্যালয়ে প্রবেশ করে এবং ভাংচুর চালায়। খবর বিবিসির

তবে অভিযানের সময় এনএলডির নেতা বা কর্মীরা কার্যালয়ে ছিলেন না।

সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভের মধ্যেই এই অভিযান চালালো সেনাবাহিনী। বিক্ষোভকারীরা কয়েক দিন ধরে সু চি ও তার দলের নেতাকর্মীদের মুক্তির দাবি জানাচ্ছিলেন।

মিয়নামারের সামরিক জান্তা দেশটিতে একসাথে পাঁচজনের চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে। তবে নিষেধাজ্ঞা অমান্য করে মঙ্গলবারও বিক্ষোভ করেছেন কয়েক হাজার মানুষ।

মঙ্গলবার দেশটির রাজধানী নেপিদোর বিক্ষোভে ফাঁকা গুলি, রাবার বুলেট ও জলকামান ব্যবহার করেছে পুলিশ। একাধিক স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমে আহত ও রক্তাক্ত বিক্ষোভকারীদের ছবি-ভিডিও দেখা গেছে। আটক করা হয়েছে অনেককে।

তবে কারফিউ-মার্শাল লর মতো কঠোর নিষেধাজ্ঞা ও ভয়ভীতি উপেক্ষা করে জান্তা সরকারের পতনের দাবিতে ঘর থেকে রাজপথে নেমে এসেছে মানুষ। কোথাও কোথাও পুলিশ সদস্যরাও বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিয়েছে। বৃহত্তম শহর ইয়াঙ্গুন থেকে নেপিদো, এমনকি গ্রাম পর্যন্ত সেনাবিরোধী স্লোগান ধ্বনিত-প্রতিধ্বনিত হচ্ছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ