আন্তর্জাতিক

সৌদি বিমানবন্দরে হুথিদের ড্রোন হামলা, প্লেনে আগুন

সৌদি বিমানবন্দরে হুথিদের ড্রোন হামলা, প্লেনে আগুন
সৌদি বিমানবন্দরে হুথিদের ড্রোন হামলা, প্লেনে আগুন

সৌদি আরবের আভা বিমানবন্দরে ইয়েমেনি হুথি বিদ্রোহীরা হামলা চালিয়েছে। হামলার এ ঘটনায় একটি বেসামরিক প্লেনে আগুন লেগেছে বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। বুধবার (১০ ফেব্রুয়ারি) সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন আল-একবারিয়া দেশটির সামরিক জোটের বক্তব্য তুলে ধরে জানিয়েছে, সৌদির আভা আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি মিলিশিয়ারা হামলা চালিয়েছে।

সৌদির রাষ্ট্রীয় টেলিভিশনটি আরও জানিয়েছে, হামলার ঘটনায় একটি বেসামরিক প্লেনে আগুন লেগেছে, তবে এখন তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। হামলার ঘটনায় ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা দায়ও স্বীকার করে নিয়েছেন। হামলাকারীদের মুখপাত্র ইয়েহিয়া সারেই এ বিষয়ে জানিয়েছেন, তারা চারটি বিস্ফোরকযুক্ত ড্রোনের মাধ্যমে হামলা চালিয়েছে সৌদির বিমানবন্দরে।

মুখপাত্র ইয়েহিয়া আরও জানিয়েছেন, আমাদের দেশে তাদের অব্যাহত বোমাবর্ষণ এবং তাদের বর্বরতার প্রতিবাদে আজকের এই হামলা। তবে হুথির মুখপাত্র জানিয়েছেন তারা সৌদির এ বিমানবন্দরকে বেসামরিক নয় বরং সামরিক স্থাপনা বলে মনে করে থাকেন।

এদিকে সৌদি জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালিকি হামলার ঘটনায় জানিয়েছেন, সৌদির দিকে শত্রুপক্ষের দুটি উৎক্ষিপ্ত বোমাবাহী ড্রোন ধ্বংস করে দিয়েছেন তারা। এই হামলা কেবলই দক্ষিণাঞ্চলীয় বেসামরিক জনগণকে উদ্দেশ্য করার নিয়মতান্ত্রিক ও ইচ্ছাকৃত এক প্রচেষ্টা মাত্র উল্লেখ করে নিন্দা প্রকাশ করেছেন। / আল-জাজিরা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ