আন্তর্জাতিক

তাজিকিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপলো ভারত

তাজিকিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপলো ভারত
তাজিকিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপলো ভারত

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তাজিকিস্তান। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩। এছাড়া ভূমিকম্পে কেঁপেছে পাঞ্জাব, দিল্লি, জম্মু-কাশ্মীরসহ গোটা উত্তর ভারত। পাকিস্তানের ইসলামাবাদ, লাহোর, পেশোয়ারেও কম্পন অনুভূত হয়েছে। টাইস অব ইন্ডিয়া ও এনডিটিভির বরাত দিয়ে এ খবর জানা যায়।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০টা ৩৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। মাটি থেকে এর গভীরতা ছিল ৯১ দশমিক ৬ কিলোমিটার। উৎপত্তিস্থল তাজিকিস্তান মুরগাব শহর থেকে ৩৫ কিলোমিটার পশ্চিমে।

এর আগে প্রাথমিকভাবে এনডিটিভি জানায়, ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপেছে পাঞ্জাবের অমৃতসর। কম্পন অনুভূত হয়েছে রাজধানী দিল্লি থেকেও।

ভারতের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের তথ্য, অনুযায়ী ভূমিকম্পের কেন্দ্র ছিল পাঞ্জাবের অমৃতসর থেকে ২১ কিলোমিটার দূরে।

ভূমিকম্পের পরপরই লোকজন ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। দিল্লিসহ এর আশপাশের বিভিন্ন এলাকা থেকেও কয়েক সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়। একই চিত্র দেখা যায় পঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীরসহ উত্তর ভারতের বহু রাজ্যে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ