আন্তর্জাতিক

মেক্সিকোয় করোনায় মৃত্যু পৌনে ২ লাখের ঘরে

মেক্সিকোয় করোনায় মৃত্যু পৌনে ২ লাখের ঘরে
মেক্সিকোয় করোনায় মৃত্যু পৌনে ২ লাখের ঘরে

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোয় অব্যাহত রয়েছে ঊর্ধ্বমুখী সংক্রমণ ও প্রাণহানি। গত একদিনে প্রায় ১০ হাজার করোনা রোগী শনাক্ত হওয়ার পাশাপাশি প্রাণ ঝরেছে ১২শ’র বেশি মানুষের। এতে করে দেশটিতে মৃতের সংখ্যা আজ পৌনে ২ লাখের ঘরে প্রবেশ করেছে। তবে অনেকটা পিছিয়ে সুস্থতার হার।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডমিটারের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৭৪১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৯ লাখ ৮৮ হাজার ৬৯৫ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ গেছে ১ হাজার ২১৪ জনের। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ১ লাখ ৭৩ হাজার ৭৭১ জনে ঠেকেছে।

দেশটিতে আক্রান্তদের মধ্যে মারা গেছেন ১০ শতাংশ রোগী। যা সর্বোচ্চ মৃত্যুর দেশগুলোর তুলনায় অনেক বেশি। অপরদিকে, বেঁচে ফেরার হার ৯০ শতাংশ। যার সংখ্যা ১৫ লাখ ৪২ হাজার ৯৯১ জন।

দেশটিতে প্রথম করোনা শনাক্ত হয় গত বছরের ১৮ মার্চ। প্রথমদিকে তেমনটা সংক্রমণ না ছড়ালেও ক্রমান্বয়ে তা ভয়াবহ রূপ নেয়। ফলে ১০ মাসের বেশি সময়ে দেশটিতে মৃতের সংখ্যা দেড় লাখ পেরলো। যা থেকে রেহাই মিলেনি দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদরও। গত ২৫ জানুয়ারি তার করোনা শনাক্ত হয়।

বিশ্বে আক্রান্তের তালিকায় মেক্সিকো এখন ১৩ নম্বরে। আর প্রাণহানির দিক থেকে চারে। তবে, উত্তর আমেরিকার মধ্যে দ্বিতীয়। সবার ওপরে আমেরিকা। সময় যত গড়াচ্ছে পরিস্থিতি আরও সংকটের দিকে যাচ্ছে দেশটিতে।

বিশ্বে মৃত্যুর দিক দিয়ে প্রথম তিন দেশ হলো, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারত।

বিশ্বে বাংলাদেশ সময় রোববার সকাল ১০টা পর্যন্ত বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, সংক্রমিতের সংখ্যা ১০ কোটি ৯১ লাখ ২ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের তালিকায় যুক্ত হয়েছে বিশ্বের ৩ লাখ ৭২ হাজার ৩৬৭ জন মানুষ।

একই সময়ে প্রাণ গেছে আরও ১০ হাজার ১৪৬ জনের। এ নিয়ে এখন পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ২৪ লাখ ৫ হাজার ৩৮৮ জনে ঠেকেছে। এর মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৮ কোটি ১২ লাখ ৭৬ হাজারের বেশি মানুষ। / একু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ