আন্তর্জাতিক

তামিলনাড়ুতে আতশবাজি কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১৯

তামিলনাড়ুতে আতশবাজি কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১৯
তামিলনাড়ুতে আতশবাজি কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১৯

ভারতের তামিলনাড়ুতে একটি আতশবাজি কারখানায় ভয়বহ অগ্নিকাণ্ডে শনিবার নিহত বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্যটির ওই কারখানায় শুক্রবার একটি বিস্ফোরণ থেকে আগুন লাগলে প্রাণহানির ঘটনা ঘটে। ইন্ডিয়া টিভি

কর্তৃপক্ষ বলছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনার সময় কারখানাটিতে ৪৭ জন আটকা পড়েন। এদের মধ্যে বেশ কয়েকজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।তামিলনাড়ুর রাজধানী চেন্নাই থেকে ৫০০ কিলোমিটার দূরে বিরুদ্ধনগরের কারখানাটিতে শুক্রবার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিস্ফোরণের ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিহত কর্মীদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন। / আ.স

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ