আন্তর্জাতিক

ইরান সীমান্তে ভস্মীভূত আফগানিস্তানের ৫০০ ট্যাংকার

ইরান সীমান্তে ভস্মীভূত আফগানিস্তানের ৫০০ ট্যাংকার
ইরান সীমান্তে ভস্মীভূত আফগানিস্তানের ৫০০ ট্যাংকার

ইরান সীমান্তবর্তী আফগানিস্তানের হেরাত প্রদেশের ‘ইসলাম কাল্লা’ স্থলবন্দরে ভয়াবহ বিস্ফোরণের ফলে সৃষ্ট অগ্নিকাণ্ড প্রায় ৩০ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।

দেশটির অর্থ মন্ত্রণালয় ও হেরাতের প্রাদেশিক কর্মকর্তারা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। ইরানের অগ্নিনির্বাপককর্মীরা আগুন নেভাতে সহযোগিতা করেন। খবর আনাদোলুর।

হেরাতের বণিক সমিতির চেয়ারম্যান ইউনুস কাজিজাদে বলেছেন, ইসলাম কাল্লা স্থলবন্দরের পার্কিংয়ে প্রায় ৫০০ তেল ট্যাংকার ছিল, যার সবই আগুনে ভস্মীভূত হয়েছে।

ফলে এসব ট্যাংকারের মালিকদের ৪ থেকে ৫ কোটি ডলারের ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ইউনুস কাজিজাদে এই ভয়াবহ ক্ষতির জন্য আফগানিস্তানের পরিবহন মন্ত্রণালয়ের নয়া নীতিমালাকে দায়ী করেছেন।

সম্প্রতি জারি করা এই নীতিমালায় লরি ও ট্যাংকারগুলোকে স্থলবন্দরের কাস্টমস চেকিংয়ের জন্য দুই সপ্তাহ পর্যন্ত পার্কিংয়ে অবস্থান করতে বাধ্য করা হয়েছে।

শনিবার দুপুরে ইরানের সীমান্তবর্তী আফগানিস্তানের ‘ইসলাম কাল্লা’ স্থলবন্দরে একটি গ্যাস ট্যাংকারে শক্তিশালী বিস্ফোরণের ফলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আফগান অর্থ মন্ত্রণালয় আরও জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণে তাৎক্ষণিকভাবে দুদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি যাতে পুরোপুরি বন্ধ হয়ে না যায়, সে জন্য এ ব্যাপারে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। / যুগা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ