আন্তর্জাতিক

ইবোলা ভাইরাসে মহামারি ঘোষণা গিনি সরকারের

ইবোলা ভাইরাসে মহামারি ঘোষণা গিনি সরকারের
ইবোলা ভাইরাসে মহামারি ঘোষণা গিনি সরকারের

দক্ষিণ আফ্রিকার রাষ্ট্র গিনিতে ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনজন মারা গেছেন বলে জানা গেছে। এছাড়া পশ্চিম আফ্রিকার ইবোলায় আক্রান্ত হয়েছেন আরও চারজন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সঙ্গে এবার ইবোলাকেও মহামারি ঘোষণা করেছে গিনি সরকার।

ডাব্লিউএইচও-এর আফ্রিকা অঞ্চলের প্রধান মাতশিদিসো মোয়েতি বলেছেন, নতুন করে গিনিতে ইবোলার প্রাদুর্ভাব ভীষণ উদ্বিগ্ন হওয়ার ঘটনা।

গিনির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, লাইবেরিয়া সীমান্তবর্তী এলাকায় এক অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়ার পর সাতজন অসুস্থ হয়ে পড়ে। তাদের সবার ডাইরিয়া, বমি ও রক্তক্ষরণ হয়েছে। চিকিৎসা কেন্দ্রে তাদের আলাদা করে রাখা হয়েছিল। পরিস্থিতি বিবেচনা করে ইবোলা মহামারি ঘোষণা করা হয়েছে।

গিনির স্বাস্থ্যমন্ত্রী রেমি লামাহ বলেন, ২০১৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ইবোলা মহামারির পর মৃত্যুর ঘটনায় কর্মকর্তারা সত্যিই উদ্বিগ্ন।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, ইবোলার টিকা পেতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) এবং আন্তর্জাতিক অন্যান্য স্বাস্থ্য সংস্থার সঙ্গে যোগাযোগ করা হবে। / ইত্তে / আল-জাজিরা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ