আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে কমেছে সংক্রমণ, মৃত্যু ৫ লাখ ছুঁই ছুঁই

যুক্তরাষ্ট্রে কমেছে সংক্রমণ, মৃত্যু ৫ লাখ ছুঁই ছুঁই
যুক্তরাষ্ট্রে কমেছে সংক্রমণ, মৃত্যু ৫ লাখ ছুঁই ছুঁই

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনার তাণ্ডব কিছুটা কমেছে। গত একদিনে অর্ধলক্ষাধিক মার্কিনির শরীরে ভাইরাসটি শনাক্ত হওয়ার পাশাপাশি প্রাণহানি ঘটেছে ৯৫৪ জনের। এতে করে দেশটিতে মৃতের সংখ্যা ৫ লাখ ছুঁতে চলেছে। অন্যদিকে বেড়েছে সুস্থতা।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার নিয়মিত পরিসংখ্যানের দেয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৫২ হাজার ৭৮৫ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ২ কোটি ৮৩ লাখ ১৭ হাজার ৭০৩ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ৯৫৪ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ৪ লাখ ৯৮ হাজার ২০৩ জনে ঠেকেছে।

অপরদিকে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ লাখ ২৯ হাজার ভুক্তভোগী। এতে করে সুস্থতার সংখ্যা ১ কোটি ৮৩ লাখ ৫৭ হাজার অতিক্রম করেছে।

গত বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে তাদের দেশের অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো, প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’

এর মধ্যে সংক্রমণ আশঙ্কাজনক হারে দীর্ঘ হচ্ছে ক্যালিফোর্নিয়ায়। যেখানে সংক্রমিতের সংখ্যা ৩৪ লাখ ৭৭ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪৭ হাজার ১১৯ জনের। টেক্সাসে আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ৭৬ হাজার। যেখানে প্রাণহানি ঘটেছে ৪১ হাজার ৫৯৫ জনের। ফ্লোরিডায় করোনার শিকার ১৮ লাখ ৩১ হাজার মানুষ। ইতোমধ্যে সেখানে ২৮ হাজার ৯৩৪ জনের প্রাণহানি ঘটেছে।

প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ১৫ লাখ ৮৩ হাজার। এর মধ্যে না ফেরার দেশে ৪৬ হাজার ১৮৮ জন ভুক্তভোগী। ইলিনয়েসে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ১১ লাখ ৬৩ হাজার। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ২২ হাজার ১৬৬ জন। জর্জিজায় করোনা রোগীর সংখ্যা ৯ লাখ ৬৭ হাজার। এর মধ্যে প্রাণ ঝরেছে ১৫ হাজার ৯২৮ জনের।

পেনসিলভেনিয়ায় আক্রান্তের সংখ্যা ৯ লাখ ১ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৩ হাজার ২১১ জন মানুষ। নিউ জার্সিতে করোনার শিকার ৭ লাখ ৪৭ হাজার মানুষ। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ২২ হাজার ৪৬৬ জনের।

এছাড়া ওহিও, টেনেসিস, উত্তর ক্যারোলিনা, অ্যারিজোনা, মিশিগান, ইন্ডিয়ানা, উইসকনসিনের মতো শহরগুলোতে আক্রান্তের সংখ্যা ছয় লাখ ছাড়িয়েছে। / একু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ