আন্তর্জাতিক

অবশেষে প্রকাশ্যে কিম জং-উনের স্ত্রী

অবশেষে প্রকাশ্যে কিম জং-উনের স্ত্রী
অবশেষে প্রকাশ্যে কিম জং-উনের স্ত্রী

নানান জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ এক বছরেরও বেশি সময় পর প্রকাশ্যে দেখা গেলো নর্থ কোরিয়ার নেতা কিম জং-উন এর স্ত্রী রাই সোল জু’কে।

বুধবার সরকারি গণমাধ্যমে তার ছবি প্রকাশ হয়েছে জানিয়ে বিবিসি বলছে, কিমের বাবা কিম জং-ইলের জন্মবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে বিশাল উৎসবের আয়োজন করা হয়েছে। এর মধ্যেই এক কনসার্টে স্বামীর সঙ্গে উপস্থিত ছিলেন রি সোল জু।

নর্থ কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম রোডং সিনমানে প্রকাশিত ছবিতে দেখা গেছে কিম এবং তার স্ত্রী কনসার্ট উপভোগ করছেন। দু’জনকেই হাসিখুশি দেখা যায়।

দেশের বেশিরভাগ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানেই কিমের সঙ্গে জনসম্মুখে উপস্থিত হতে দেখা যায় সোলকে। কিন্তু গত বছরের জানুয়ারিতে শেষ বারের মতো লুনার নিউ ইয়ারের উৎসবের সময় সোলকে দেখা গেলেও প্রায় এক বছরের বেশি সময় তাকে আর দেখা যায়নি। ফলে তার স্বাস্থ্য নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল এবং ধারণা করা হচ্ছিল যে তিনি হয়তো অন্তঃসত্ত্বা।

দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএস) বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, করোনাভাইরাসের ঝুঁকির কারণেই হয়তো সোল বাইরে চলাফেরা এবং লোকজনের সঙ্গে মেলামেশা কমিয়ে দিয়েছিলেন। তবে তিনি তার সন্তানদের সঙ্গে সময় কাটাচ্ছিলেন।

কিম এবং সোলের তিন সন্তান রয়েছে। যদিও তাদের বিষয়ে বাইরের দুনিয়া খুব কমই জানে। এখন পর্যন্ত কিমের ব্যক্তিগত জীবন এবং তার পরিবারের সদস্যদের সম্পর্কে খুব একটা তথ্য নেই বাইরের জগতে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ