আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিদ্যুৎবিহীন লাখো মানুষ, তীব্র শীতে ২১ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে বিদ্যুৎবিহীন লাখো মানুষ, তীব্র শীতে ২১ জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রে বিদ্যুৎবিহীন লাখো মানুষ, তীব্র শীতে ২১ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে তুষার ঝড় ও তীব্র শীতে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে লাখ লাখ অধিবাসী।

বিবিসি জানায়, দেশটির টেক্সাস অঙ্গরাজ্য সবচেয়ে বেশি বিপর্যয়ের মুখে পড়েছে। সেখানকার অনেক এলাকায় ‘ব্ল্যাকআউট’ চলছে। অঙ্গরাজ্যটির লাখ লাখ অধিবাসী তীব্র শীতের মধ্যে বিদ্যুতের ঘাটতি মোকাবিলা করছে।

টেক্সাসে রোববার মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যা গেল ৩০ বছরের মধ্যে সবচেয়ে কম। অঙ্গরাজ্যটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

ঝড় সংক্রান্ত কারণে টেক্সাস, লুইসিয়ানা, কেনটাকি, নর্থ ক্যারোলাইনা ও মিজৌরিতে মৃত্যুর খবর পাওয়া গেছে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, ঐতিহাসিকভাবে নিম্ন তাপমাত্রা কয়েক দিন ধরে থাকার কথা। যুক্তরাষ্ট্রের ৭০ শতাংশের বেশি অঞ্চল বর্তমানে তুষারে ঢেকে গেছে।

যুক্তরাষ্ট্রে যেসব মৃত্যুর ঘটনা ঘটেছে তার মধ্যে রয়েছে সড়ক দুর্ঘটনা ও কার্বন মনোক্সাইড সংক্রান্ত বিষক্রিয়া। তীব্র ঠাণ্ডার মধ্যে গরম থাকার জন্য গাড়ি ও বাসার জেনারেটর চালু রাখার ফলে এই বিষক্রিয়ার ঘটনাগুলো ঘটেছে।

টেক্সাসের ইলেক্ট্রিক রিলায়াবিলিটি কাউন্সিল জানিয়েছে, অঙ্গরাজ্যের ২০ লাখের মতো মানুষ এখনো বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। বুধবার গভর্নর গ্রেগ অ্যাবট জানান, টেক্সাসের ১২ লাখ মানুষকে আবার বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়েছে, এখনো অনেককে দেয়ার কাজ চলছে। / আরটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ