আন্তর্জাতিক

দশ দেশের দখলদারিত্বে টিকার মুখ দেখেনি ১৩০টি দেশ: জাতিসংঘ

দশ দেশের দখলদারিত্বে টিকার মুখ দেখেনি ১৩০টি দেশ: জাতিসংঘ
দশ দেশের দখলদারিত্বে টিকার মুখ দেখেনি ১৩০টি দেশ: জাতিসংঘ

বিশ্বব্যাপী করোনাভাইরাসের টিকা বিতরণ ব্যবস্থাকে ‘চরম অসম ও অন্যায্য’ উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেছে জাতিসংঘ। মাত্র দশটি দেশ সব টিকার ৭৫ শতাংশ দখল করেছে বলে জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। দেশগুলোর প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ১৩০টি দেশ এখনো টিকার একটি ডোজও হাতে পায়নি।

বুধবার জাতিসংঘের সেক্রেটারি কাউন্সিলের শীর্ষ পর্যায়ের একটি বৈঠকে মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এসব কথা জানান।

বক্তৃতায় জাতিসংঘ প্রধান বলেন, ‘এই কঠিন মুহূর্তে টিকার সমতাই বিশ্ব সম্প্রদায়ের জন্য সবচেয়ে বড় পরীক্ষা।’ সমানভাবে ভ্যাকসিন সরবরাহ করতে জরুরিভাবে বৈশ্বিক টিকা সরবরাহ কর্মসূচি গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি। এতে বিজ্ঞানী, টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান ও অর্থ প্রদানকারীরা অন্তর্ভুক্ত থাকবেন। বৈঠকে গুতেরেস জি ২০টি সদস্যভুক্ত অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলোর প্রতি জরুরি টাস্ক ফোর্স গঠনের আহ্বান জানিয়েছেন। এতে অর্থ সহায়তা পাওয়া গেলে দ্রুত টিকা উৎপাদন করা সম্ভব বলে মনে করেন তিনি।

জাতিসংঘের বৈঠকে অসমভাবে ভ্যাকসিন বণ্টনের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ারও আলোচনা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। সেই সঙ্গে অধিকাংশ দেশ টিকা কর্মসূচির আওতায় না আসায় সমন্বয়হীনতাকে দুষছেন গুতেরেস। তিনি বলেন, টিকার সুষম বণ্টনই সবচেয়ে জরুরি। যত দ্রুত সম্ভব প্রতিটি দেশ যেন টিকা পায় বিষয়টি নিশ্চিত করতে হবে।

করোনাকে বৈশ্বিক মহামারী ঘোষণার পরপর ভ্যাকসিন পেতে উঠেপড়ে লাগে কয়েকটি দেশ। যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই অধিকাংশ ভ্যাকসিন নিজের দেশের জন্য অগ্রিম কিনে নেয়ার চেষ্টা করেন। এরপর ব্রিটেন, ইতালি, স্পেন, ব্রাজিলও একই ধরনের পদক্ষেপ নেয়।

ইতোমধ্যে বিশ্বের উন্নত দেশগুলো নিজ দেশের জনগণকে টিকা প্রয়োগ করে আসছে। কিন্তু অনেক দরিদ্র ও উন্নয়নশীল দেশে টিকা না পৌঁছানো গেলে করোনা নিয়ন্ত্রণে আসা সম্ভব নয় মনে করছেন বিশেষজ্ঞরা। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ