আন্তর্জাতিক

বোমারু বিমান মোতায়েনের জেরে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার হুঁশিয়ারি

বোমারু বিমান মোতায়েনের জেরে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার হুঁশিয়ারি
বোমারু বিমান মোতায়েনের জেরে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার হুঁশিয়ারি

নরওয়েতে কৌশলগত বি-ওয়ান বোমারু বিমান পাঠানোর ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। ওয়াশিংটনস্থ রুশ দূতাবাস শুক্রবার এক টুইটার বার্তায় লিখেছে, মার্কিন বিমান বাহিনীর এ সংক্রান্ত সিদ্ধান্ত উত্তর ইউরোপে শান্তি, নিরাপত্তা ও কৌশলগত স্থিতিশীলতা প্রতিষ্ঠায় প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।

ওই দূতাবাস আরও বলেছে, আমেরিকার এসব বোমারু বিমান পরমাণু অস্ত্র বহন করতে পারে বলে তা মোতায়েন করা হলে ভয়ঙ্কর পরিণতি বয়ে আনতে পারে।

মার্কিন বিমান বাহিনীর প্রধান চার্লস ব্রাউন গত বৃহস্পতিবার বলেছিলেন, তার বাহিনী শিগগিরই নরওয়েতে সাময়িকভাবে বি-ওয়ান বোমারু বিমান মোতায়েন করার কাজ শুরু করবে।

তিনি মার্কিন বিমান বাহিনীর এ সিদ্ধান্তকে ‘বৃহৎ শক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা’র ফসল বলে দাবি করেন।

তিনি এমন সময় এ দাবি করেন যখন রুশ কূটনীতিকরা রাশিয়া-ন্যাটো সীমান্তবর্তী অঞ্চলে যেকোনো অস্থিতিশীলতা সৃষ্টিকারী পদক্ষেপ নেয়ার ব্যাপারে ওয়াশিংটনকে সতর্ক করে দিয়েছেন। / ইত্তে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ