আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ার সঙ্গে যুদ্ধাবস্থায় ফেইসবুক!

অস্ট্রেলিয়ার সঙ্গে যুদ্ধাবস্থায় ফেইসবুক!
অস্ট্রেলিয়ার সঙ্গে যুদ্ধাবস্থায় ফেইসবুক!

স্থানীয় খবরগুলো তৃতীয় পক্ষের প্লাটফর্মে প্রকাশের ক্ষেত্রে পেমেন্ট ধার্যের আইন পাশ নিয়ে অস্ট্রেলিয়া সরকারের তোরজোর মাস কয়েক ধরেই। এ আইনটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বড় দুই টেক জায়েন্ট ফেইসবুক ও গুগল।

গুগল একদিকে দেশটিতে সার্চ ইঞ্জিন সেবা বন্ধের হুমকি দিলেও কয়েকটি স্থানীয় মিডিয়ার সঙ্গে চুক্তির সিদ্ধান্ত নিয়েছে। তবে সবচেয়ে বড় খেলাটা শুরু করেছে ফেইসবুক।

মঙ্গলবার থেকেই তারা অস্ট্রেলীয়দের ফেইসবুকে খবর দেখা ও শেয়ার করার সুযোগ বন্ধ করে দিয়েছে।

শুধু এটি করেই ক্ষান্ত হয়নি ফেইসবুক, দেশটির স্বাস্থ্য সেবার অফিসিয়াল পেইজটি বন্ধ করে দিয়েছে, যেখানে প্রতি মুহূর্তে করোনা সংক্রান্ত তথ্য ও আপডেট দেয়া হতো।

এ ঘটনা দৃশ্যত দুই পক্ষকে একরকম যুদ্ধের মুখোমুখি দাঁড় করিয়েছে। বিশ্লেষকদের মতে, অস্ট্রেলিয়া ও ফেইসবুকের দ্বন্দ্ব জটিল হতে হতে আলোচনা যতো বাড়বে, অন্যান্য দেশও অস্ট্রেলিয়ার মতো এমন আইন চালু নিয়ে বিবেচনা করবে। এর ফলে ফেইসবুকের জন্য ভালোর চেয়ে খারাপটাই হতে পারে।

যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক কংগ্রেসমেন ডেভিড সিসিলিন এ ঘটনার প্রতিবাদে বলেন, ফেইসবুক অনলাইনে তার একচেটিয়া ক্ষমতা দিয়ে কোনো দেশকে হুমকির মধ্যে ফেলে দিচ্ছে।

ব্রিটিশ এমপি জুলিয়ান নাইটের মতে, এসব ঘটনার মাধ্যমে ফেইসবুক ‘বোকা’র মতো আচরণ করছে। / ইন্টারনেট

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ