আন্তর্জাতিক

করোনার শিকার বিশ্বের ১১ কোটি ১৯ লাখ মানুষ

করোনার শিকার বিশ্বের ১১ কোটি ১৯ লাখ মানুষ
করোনার শিকার বিশ্বের ১১ কোটি ১৯ লাখ মানুষ

বিশ্বজুড়ে আরও কমেছে সংক্রমণ ও মৃত্যু। গত ২৪ ঘণ্টায় ৬ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়েছে করোনা। নতুন করে ভাইরাসটি হানা দিয়েছে ৩ লাখের বেশি মানুষের দেহে। এতে করে আক্রান্তের সংখ্যা ১১ কোটি ১৯ লাখ ছাড়িয়েছে।

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ১২ হাজার ৭১১ জন মানুষের। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ১১ কোটি ১৯ লাখ ৫৩ হাজার ২৯২ জনে দাঁড়িয়েছে। নতুন করে ৬ হাজার ২৯৩ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২৪ লাখ ৭৭ হাজার ৭৯০ জনে ঠেকেছে।

আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ৮ কোটি ৭৩ লাখ ১৮ হাজার ভুক্তভোগী। এর মধ্যে গত একদিনেই বেঁচে ফিরেছেন ৩ লাখ ৬২ হাজারের বেশি রোগী।

এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই দীর্ঘ হয়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ৮৭ লাখ ৬৫ হাজার মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫ লাখ ১১ হাজার ১৩৩ জন মার্কিনির।

সংক্রমণের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনা রোগীর সংখ্যা এক কোটি ১০ লাখ ৫ হাজার। মৃত্যু হয়েছে এক লাখ ৫৬ হাজার ৪১৮ জনের।

প্রাণহানিতে দ্বিতীয় সর্বোচ্চ ও সংক্রমণে তিনে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনার শিকার ১ কোটি ১ লাখ ৬৮ হাজার। মৃত্যু হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৫৬০ জনের।

রাশিয়ায় এখন পর্যন্ত ৪১ লাখ ৬৫ হাজার মানুষের শরীরে হানা দিয়েছে করোনা। মৃতের সংখ্যা বেড়ে ৮৩ হাজার ২৯৩ জনে ঠেকেছে।

দ্বিতীয় তরঙ্গে মহামারির গতি বাড়ছে যুক্তরাজ্যে। এখন পর্যন্ত সেখানে করোনা হানা দিয়েছে ৪১ লাখ ১৫ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ১ লাখ ২০ হাজার ৫৮০ জনের।

ছয়ে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনা হানা দিয়েছে ৩৬ লাখ ৫ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৮৪ হাজার ৩০৬ জনের।

স্পেনে করোনার শিকার ৩১ লাখ ৩৩ হাজার মানুষ। এখন পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা ৬৭ হাজার ১০১ জনে ঠেকেছে।

ইতালিতে এখন পর্যন্ত ২৮ লাখ ৯ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৯৫ হাজার ৭১৮ জনের। সুস্থতা লাভ করেছেন দুই-তৃতীয়াংশ রোগী।

তুরস্কে করোনা হানা দিয়েছে এখন পর্যন্ত ২৬ লাখ ৩৮ হাজার মানুষের দেহে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ৬০ জনের।

এছাড়া মেক্সিকো, আর্জেন্টিনা, কলম্বিয়া, পেরু, চিলি, জার্মানি, ইউক্রেইন, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের মতো দেশগুলোতে হু হু করে বাড়ছে করোনাক্রান্ত রোগীর সংখ্যা। একই সাথে ঝরছে বহু মানুষের প্রাণ।

এদিকে, বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৪৩ হাজার ৩৫১ জন মানুষ। এর মধ্যে ৪ লাখ ৯১ হাজার ৩৬৭ জন রোগী সুস্থতা লাভ করলেও প্রাণহানি ঘটেছে ৮ হাজার ৩৪৯ জনের।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ