আন্তর্জাতিক

করোনা টিকা দেওয়া শুরু অস্ট্রেলিয়ায়

করোনা টিকা দেওয়া শুরু অস্ট্রেলিয়ায়
করোনা টিকা দেওয়া শুরু অস্ট্রেলিয়ায়

অস্ট্রেলিয়ায় আজ সোমবার থেকে সাধারণ জনগণকে করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হয়েছে। করোনা টিকা বিরোধী প্রচারণার মধ্যেই টিকাদান কার্যক্রম শুরু করল দেশটির সরকার।

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, করোনা টিকার ৬০ হাজার ডোজ দেওয়া হবে এ সপ্তাহে। প্রথম ধাপে স্বাস্থ্যসেবাকর্মী, হোটেল ও কোয়ারেন্টিন সেন্টারের কর্মী, পুলিশ ও সম্মুখ সারিতে কর্মরতদের টিকা দেওয়া হবে।

জানা গেছে, বৃদ্ধাশ্রমে থাকা ব্যক্তিদেরও প্রথম ধাপে টিকা দেওয়া হবে। এরই মধ্যে চিকিৎসাকর্মী ও কোয়ারেন্টেন সেন্টারে কর্মরতরা টিকা নেওয়া শুরু করেছেন।

এর আগে গতকাল সে দেশের প্রধানমন্ত্রী স্কট মরিসন করোনাভাইরাসের টিকা নেন। করোনা টিকা বিরোধী বিক্ষোভের পরেও সে দেশে এক জরিপে দেখা যায়, ৮০ শতাংশ জনগণ করোনা টিকা নেওয়ার ব্যাপারে আগ্রহী। / এএফপি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ