আন্তর্জাতিক

মুম্বাইয়ের হোটেলে সংসদ সদস্যের আত্মহত্যা

মুম্বাইয়ের হোটেলে সংসদ সদস্যের আত্মহত্যা
মুম্বাইয়ের হোটেলে সংসদ সদস্যের আত্মহত্যা

ভারতের মুম্বাইয়ের একটি হোটেলে স্বতন্ত্র সংসদ সদস্য মোহান দেলকারের (৫৮) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, দাদরা ও নগর হাবেলি এলাকা থেকে লোকসভায় নির্বাচিত ওই এমপি আত্মহত্যা করেছেন।

এর আগে তিনি কংগ্রেস ও বিজেপির হয়ে নির্বাচন করে সংসদ সদস্য হয়েছিলেন।

পুলিশ জানিয়েছে, মুম্বাইয়ের মেরিন ড্রাইভের একটি হোটেল থেকে দেলকারের লাশ সোমবার বিকালে উদ্ধার করা হয়েছে। লাশের পাশে আত্মহত্যার কারণসংবলিত চিরকুট পাওয়া গেছে।

তবে ওই চিরকুটে কী লেখা রয়েছে তা পুলিশ জানায়নি। দেলকারের স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

মুম্বাই পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, লাশ ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দাদরা ও নগর হাবেলি থেকে মোহান দেলকার কংগ্রেস থেকে প্রথম ১৯৮৯ সালে লোকসভার সদস্য নির্বাচিত হন। এরপর তিনি কংগ্রেস থেকেই ১৯৯১ ও ১৯৯৬ সালের নির্বাচনে লোকসভায় যান।

এর পর ১৯৯৮ এর নির্বাচনে তিনি সাংসদ হন বিজেপি থেকে। পরে আবার তিনি কংগ্রেসে ফিরে আসেন। তবে ২০০৯ ও ২০১৪ সালের নির্বাচনে তিনি পরাজিত হন। পরে ১৭তম লোকসভা নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ