আন্তর্জাতিক

সৌদির সাবেক তেলমন্ত্রী আহমেদ জাকি আর নেই

সৌদির সাবেক তেলমন্ত্রী আহমেদ জাকি আর নেই
সৌদির সাবেক তেলমন্ত্রী আহমেদ জাকি আর নেই

সৌদি আরবের দীর্ঘদিনের তেলমন্ত্রী আহমেদ জাকি ইয়েমেনি যুক্তরাজ্যের লন্ডনে মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯০ বছর।

১৯৭৩ সালে তেল সংকটের সময় তিনি সৌদি আরবের নেতৃত্ব দেন। দেশটির তেল কোম্পানি তার হাত ধরেই জাতীয়করণ হয়েছে। কাতারভিত্তিক আলজাজিরা এমন খবর দিয়েছে।

তবে কী কারণে তার মৃত্যু হয়েছে সৌদির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে তা প্রকাশ করা হয়নি। পবিত্র শহর মক্কায় তাকে দাফন করা হবে।

পশ্চিমা-ধাঁচের ব্যবসায়িক স্যুট পরার জন্য তার পরিচিত ছিল। কথা বলতেন অত্যন্ত নরম ভাষায়। পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেক প্রতিষ্ঠায় সৌদি আরবের আধিপত্য বিস্তারে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন।

সংগঠনটিতে সৌদি আরব এখনো সেই ধারা বহাল রেখেছে। তেল শিল্পে সৌদি আরবের সিদ্ধান্তই সবচেয়ে বেশি প্রভাব বিস্তারি হয়।

১৯৬২ সালে ইয়েমেনে প্রথম তেলমন্ত্রীর দায়িত্ব পান। ১৯৮৬ সাল পর্যন্ত তিনি এই পদে বহাল ছিলেন। ১৯৬১ সালে ওপেকের বোর্ড অব গভর্নরসে তিনিই প্রথম সৌদি প্রতিনিধি ছিলেন।

১৯৩০ সালে মক্কায় জন্ম নেওয়া ইয়েমেনির বাবা ও দাদা ছিলেন ধর্মীয় শিক্ষক। কিন্তু তিনি নিউইয়র্ক ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছেন। দুবার বিয়ে করেছেন এবং বহু সন্তান-সন্ততি রেখে গেছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ