আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে নির্বাচন ২৭ মার্চ থেকে, ফলাফল ২ মে

পশ্চিমবঙ্গে নির্বাচন ২৭ মার্চ থেকে, ফলাফল ২ মে
পশ্চিমবঙ্গে নির্বাচন ২৭ মার্চ থেকে, ফলাফল ২ মে

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচন ২৭ মার্চ থেকে মোট ৮ দফায় অনুষ্ঠিত হবে। ফলাফল ঘোষণা করা হবে ২ মে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) নির্বাচনের তারিখ ঘোষণা করেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা।

পশ্চিমবঙ্গে ভোট অনুষ্ঠিত হবে- প্রথম দফায় ২৭ মার্চ (৩০ আসন), দ্বিতীয় দফায় ১ এপ্রিল (৩০ আসন), তৃতীয় দফায় ৬ এপ্রিল (৩১ আসন), চতুর্থ দফায় ১০ এপ্রিল (৪৪ আসন), পঞ্চম দফায় ১৭ এপ্রিল (৪৫ আসন), ষষ্ঠ দফায় ২২ এপ্রিল (৪৩ আসন), সপ্তম দফায় ২৬ এপ্রিল (৩৬ আসন), অষ্টম দফায় ভোট ২৯ এপ্রিল (৩৫ আসন)।

ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ ছাড়া আরও চার রাজ্যের বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। পুদুচেরিতে ভোট ৬ এপ্রিল। তামিলনাড়ুতে ৬ এপ্রিল ভোট। কেরালায় ১ দফায় ভোট হবে নির্বাচন ৬ এপ্রিল, গণনা ২ মে। আসামে ২৭ মার্চ থেকে ৩ দফায় ভোট হবে, ভোটগণনা ২ মে।

ভোটের তারিখ ঘোষণার সময় মুখ্য নির্বাচন কমিশনার বলেন, 'নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই আদর্শ নির্বাচনী আচরণ বিধি চালু হয়ে যাবে। রাজ্যের নির্বাচন কর্মকর্তাদের তা যথাযথভাবে পালন হচ্ছে কিনা দেখতে হবে।

ভোট নিয়ে সরগরম পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যে। পশ্চিমবঙ্গের ২৯৪ আসন, তামিলনাড়ুর ২৩৪ আসন, পুদুচেরির ৩০ আসন, কেরালা ১৪০ ও আমের ১২৬ আসনে বিধানসভা নির্বাচন হবে। করোনা পরিস্থিতিতে এবারে বাড়ানো হয়েছে বুথের সংখ্যা এবং সমস্ত বুথই হবে বিল্ডিংয়ের একতলায়।

২০১৬ সালে সাত দফা নির্বাচন হয়েছি পশ্চিমবঙ্গে। এবার এক দফা বাড়ানো হয়েছে। পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে এবার বিজেপি বিশেষ নজর রয়েছে। / বার্তা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ