আন্তর্জাতিক

হাইতিতে কারাগার ভেঙে পালিয়েছে ৪০০ কয়েদি, মৃত্যু ২৫

হাইতিতে কারাগার ভেঙে পালিয়েছে ৪০০ কয়েদি, মৃত্যু ২৫
হাইতিতে কারাগার ভেঙে পালিয়েছে ৪০০ কয়েদি, মৃত্যু ২৫

ক্যারিবীয় দেশ হাইতির একটি কারাগার ভেঙে ৪০০ এর বেশি কয়েদি পালিয়েছে। এছাড়া সংঘর্ষে কারাগারের পরিচালক এবং প্রভাবশালী একটি অপরাধী চক্রের হোতাসহ মারা গেছে অন্তত ২৫ জন। তবে এ পর্যন্ত ৬০ জনকে পুনরায় আটক করতে পেরেছে নিরাপত্তা বাহিনী।

শুক্রবার উত্তর-পূর্বাঞ্চলীয় পোর্ট-অ-প্রিন্সের ক্রোইক্স-দেজ-বুকেটস বেসামরিক কারা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। এটি দেশটির ইতিহাসে এক দশকের সবচেয়ে ভয়াবহ এ সংঘাতের ঘটনা।

জানা যায়, কারাবন্দি গ্যাং লিডার আর্নেল জোসেফকে মুক্ত করার লক্ষ্যে জেলটিতে অভিযান চালায় তার অধীনস্তরা। ২০১৯ সালে গ্রেপ্তারের আগ পর্যন্ত জোসেফ ছিলেন হাইতির ‘মোস্ট ওয়ান্টেড’ পলাতক। ধর্ষণ, অপহরণ, হত্যাসহ অসংখ্য অভিযোগ আছে তার বিরুদ্ধে।

এদিকে পালানোর পরদিন একটি নিরাপত্তা চৌকিতে বন্দুকযুদ্ধে নিহত হন তিনি। ২০১৪ সালেও একই কারাগার থেকে পালায় ৩শ’র বেশি কয়েদি। তবে হাইতির ইতিহাসে সবচেয়ে বড় জেল ভেঙে পালানোর ঘটনাটি ঘটে ২০১০ সালের প্রলয়ঙ্কারী ভূমিকম্পের পর। সেসময় কুখ্যাত ন্যাশনাল পেনিটেশিয়ারি কারাগার ভেঙে পালায় ৪ হাজার ২শ’ কয়েদি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ