আন্তর্জাতিক

জনসনের এক ডোজের টিকা অনুমোদন যুক্তরাষ্ট্রের!

জনসনের এক ডোজের টিকা অনুমোদন যুক্তরাষ্ট্রের!
জনসনের এক ডোজের টিকা অনুমোদন যুক্তরাষ্ট্রের!

মার্কিন প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসনের উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের এক ডোজ টিকা কার্যকর ও নিরাপদ বলে তা ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি স্বতন্ত্র বিশেষজ্ঞ প্যানেল।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দেশটির শীর্ষস্থানীয় বিজ্ঞানীদের পাশাপাশি ভোক্তা ও শিল্প প্রতিনিধিদের সমন্বয়ে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) গঠিত ২২ সদস্যের কমিটি দীর্ঘ ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেন। আগামী সপ্তাহ থেকে এই টিকার ৩০ লাখ ডোজ যুক্তরাষ্ট্রে সরবরাহ করা হবে।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, করোনার গুরুতর পর্যায়ের সংক্রমণ থেকেও জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ টিকা সুরক্ষা দিবে।

দেশটিতে অনুমোদন পাওয়া করোনার তৃতীয় টিকা হলো জনসনের টিকা। ফাইজার ও মডার্নার টিকার অর্থসাশ্রয়ী বিকল্প হবে এটি। আর তা সংরক্ষণ করা যাবে রেফ্রিজারেটরের স্বাভাবিক তাপমাত্রায়; প্রয়োজন পড়বে না ফ্রিজারের।

এফডিএ প্যানেল সদস্যরা সর্বসম্মতভাবে বলেছেন, জনসনের ভ্যাকসিন কার্যকর ও নিরাপদ এবং এটি যে কোনও ঝুঁকিকে ছাড়িয়েছে।

চলতি বছর বিশ্বব্যাপী ১০০ কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ করার লক্ষ্য নির্ধারণ করেছে জনসন অ্যান্ড জনসন। যুক্তরাজ্য এরইমধ্যে এই ভ্যাকসিনের ৩ কোটি ডোজ অগ্রিম অর্ডার দিয়ে রেখেছে। এই ভ্যাকসিনে সাধারণ ঠান্ডার ভাইরাস ব্যবহার করা হয়েছে। প্রযুক্তি ব্যবহার করে এটিকে নিরীহ করা হয়েছে, যাতে কোনও ক্ষতি না হয়।

গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এফডিএ যদি নতুন ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দেয়, জনসন এন্ড জনসন যাতে দ্রুত এটি উৎপাদন করতে পারে সে ব্যাপারে আমাদের পরিকল্পনা রয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ