আন্তর্জাতিক

জনসনের এক ডোজের ভ্যাকসিন অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

জনসনের এক ডোজের ভ্যাকসিন অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র
জনসনের এক ডোজের ভ্যাকসিন অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

জনসন অ্যান্ড জনসনের এক ডোজের করোনা ভ্যাকসিন আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। বাংলাদেশ সময় রবিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমেরিকানদের জন্য এটা খুব বড় খবর। তবে করোনার বিরুদ্ধে যুদ্ধ এখনো শেষ হয়নি।

ভ্যাকসিনটি প্রস্তুতকারী বেলজিয়ান ফার্ম জ্যানসেন জানিয়েছে, সামনের সপ্তাহেই যুক্তরাষ্ট্রে এ টিকা ব্যবহার শুরু হবে। আগামী জুনের মধ্যে দেশটিতে তারা ১০ কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ করবে।

এছাড়া অপেক্ষাকৃত দরিদ্র দেশগুলোকে সহায়তা করতে যুক্তরাজ্য, ইউরোপিয়ান ইউনিয়ন এবং কানাডা ৫০ কোটি ডোজ জনসন অ্যান্ড জনসনের টিকা অর্ডার করেছে।

এফডিএ তাদের রিপোর্টে বলেছে, নতুন ভ্যারিয়ান্টসহ গুরুতর কোভিড-১৯ প্রতিরোধে এই ভ্যাকসিন অধিকতর কার্যকর। ৪০ হাজার লোকের মধ্যে বৈশ্বিক ট্রায়ালে এই ভয়ংকর রোগের বিরুদ্ধে ভ্যাকসিনটি ৮৫ দশমিক ৪ শতাংশ কার্যকর। তবে রোগটির মডারেট ফর্মে কার্যকারিতা কমে ৬৬ দশমিক ১ শতাংশ দাঁড়ায়। দুই ডোজের ফাইজার ও মডার্নার কার্যকারিতা ৯৫ শতাংশ। / ইত্তে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ