আন্তর্জাতিক

মিয়ানমারে বিক্ষোভের সবচেয়ে রক্তাক্ত দিন, নিহত ৫

মিয়ানমারে বিক্ষোভের সবচেয়ে রক্তাক্ত দিন, নিহত ৫
মিয়ানমারে বিক্ষোভের সবচেয়ে রক্তাক্ত দিন, নিহত ৫

বিক্ষোভে ফুঁসছে মিয়ানমার। দেশটিতে তুমুল জান্তাবিরোধী বিক্ষোভে রবিবার (২৮ ফেব্রুয়ারি) পুলিশের গুলিতে আরও অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এ ছাড়া গ্রেপ্তার হয়েছেন অর্ধশতাধিক। অভ্যুত্থানের পর দেশজুড়ে গত এক মাস ধরে চলে আসা বিক্ষোভে একদিনে সর্বাধিক প্রাণহানির ঘটেছে এদিন। খবর রয়টার্সের।

দেশটির রাজনীতিক এবং চিকিৎসকরা জানিয়েছেন, দেশজুড়ে বিক্ষোভকারীদের ওপর পুলিশের টানা দ্বিতীয় দিনের মতো ব্যাপক দমন-পীড়ন চালিয়েছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

রবিবার সকালের দিকে মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনে শিক্ষকদের বিক্ষোভে স্টান গ্রেনেড, গুলি ও কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। এই বিক্ষোভে অংশ নেওয়া একজন নারী নিহত হয়েছেন। এর আগে, সামরিক শাসনের অবসানের দাবিতে রাস্তায় নেমে আসা বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলিতে অন্তত চারজনের প্রাণহানি ঘটে। এদের মধ্যে দেশটির দক্ষিণাঞ্চলীয় দাওয়েই শহরে অন্তত তিন জন এবং দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের বাগো এলাকায় এক জন প্রাণ হারান। তবে বাগো এলাকায় দুজন নিহত হয়েছে বলে দাবি করেছে একটি দাতব্য সংস্থা। শহর এ নিয়ে দেশটিতে গত ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর এখন পর্যন্ত মোট ৮ জনের প্রাণহানি ঘটল। এ দিন রাজধানী নেপিদো, ইয়াঙ্গুল ছাড়াও উত্তর পূর্বাঞ্চলীয় শহর লাসিও এবং দেশটির একবারের দক্ষিণের মায়েক শহরে পুলিশ ব্যাপক দমন-পীড়ন চালায়।

আগের দিন শনিবারও জান্তা সরকারবিরোধী বিক্ষোভে কয়েকটি স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। দেশটির দাওয়েই শহরে, বিক্ষোভকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিক্ষোভ করতে গেলে বাধা দেয় দাঙ্গা পুলিশ। এ ছাড়া দ্বিতীয় বৃহত্তম শহর ম্যান্দালয়ে এদিন সাধারণ মানুষের পাশাপাশি অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে যোগ দেন বৌদ্ধ ভিক্ষুরাও। এ সময় হাতে প্ল্যাকার্ড ও ব্যানার দিয়ে জান্তা সরকারবিরোধী স্লোগানের পাশাপাশি অবিলম্বে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয়ার দাবি জানান বিক্ষোভকারীরা।

এদিকে সামরিক অভ্যুত্থানের সমালোচনা করে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) জাতিসংঘ সাধারণ পরিষদের এক জরুরি বৈঠকে মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ