আন্তর্জাতিক

আলজাজিরার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে ৫০০ মিলিয়ন ডলারের মামলা

আলজাজিরার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে ৫০০ মিলিয়ন ডলারের মামলা
আলজাজিরার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে ৫০০ মিলিয়ন ডলারের মামলা

আলজাজিরার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মিশিগানের ফেডারেল আদালতে ৫০০ মিলিয়ন ডলারের মানহানির মামলা করেছেন বাংলাদেশি প্রবাসীরা। এ মামলায় বাদি হয়েছেন দুই প্রতিষ্ঠান ও তিন ব্যক্তি। এখন মিশিগান আদালতে মামলাটির কার্যক্রম শুরু হয়েছে।

গত ২২ ফেব্রুয়ারি মামলাটি যুক্তরাষ্ট্রের মিশিগানের ফেডারেল আদালতে করা হলেও এটি প্রক্রিয়ায় যেতে কিছুটা সময় লাগে। আজ সোমবার স্থানীয় সময় সকালে সেটির কার্যক্রম শুরু হয় এবং ডকেটে উঠে।

মানহানির ধারায় মিশিগানের ফেডারেল আদালতে এ মামলা করা হয়েছে। এতে আসামি করা হয়েছে আলজাজিরার ইংরেজি টিভি, আলজাজিরার মিডিয়া নেটওয়ার্ক, কনক সারওয়ার, ইলিয়াস হোসেন, শায়ের জুলকারনাইন সামি, দেলোয়ার হোসেন ও ডেভিড বার্গম্যানকে।

মামলার বাদিরা হলেন- যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ, এ পরিষদের সভাপতি ড. রাব্বী আলম, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু কমিশন, এ কমিশনের চেয়ারম্যান কৃষিবিদ শেরে আনাম রাসু, বঙ্গবন্ধু কেন্দ্রীয় কমিশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও স্প্যান শাখার সভাপতি রিজভী আলম।

মামলার বাদি ও যুক্তরাষ্ট্রের বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. রাব্বী আলম ভোরের কাগজ লাইভকে বলেন, বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, একজন বাংলাদেশি আমেরিকান হিসেবে সারা বিশ্বে বাংলাদেশের মান-সম্মানকে সমুজ্জ্বল এবং সমুন্নত রাখার জন্য যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ এবং যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু কমিশন আমরা নিরলস কাজ করছি। সে যে কেউ হোক না কেন- যারা দেশের ভাবমূর্তি লুণ্ঠন করার চেষ্টা করবে এবং জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মান-সম্মানকে প্রশ্নবিদ্ধ করবে, তাদেরকে আমরা যুক্তরাষ্ট্রের মাটিতে আইনের ভাষায় জবাব দেব। এ ক্ষেত্রে আমরা কোনো ছাড় দেব না। সেজন্যই আমরা ৫০০ মিলিয়ন ডলারের মানহানির মামলা করেছি।

এদিকে, যুক্তরাষ্ট্রে ক্ষমতায় পালাবদলের পর প্রথম সফরে ২২ ফেব্রুয়ারি দেশটিতে যান পররাষ্ট্রমন্ত্রী মোমেন। পরে গত রবিবার রাতে দেশে ফেরেন তিনি।

এর আগে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আলজাজিরার কর্মকর্তা মোস্তফা স্যোউয়াগসহ চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা নেওয়ার আবেদন ফেরত দিয়েছেন আদালত। রাষ্ট্রদ্রোহের মামলার জন্য সরকারের পূর্বানুমোদন দরকার হয়। সরকারেরর পূর্বানুমোদন না থাকায় মামলা নেওয়ার আবেদন ফেরত দিয়েছেন আদালত। ফৌজদারি কার্যবিধির ১৯৬ ধারা অনুযায়ী, রাষ্ট্রদ্রোহের মামলার জন্য সরকারের পূর্বানুমোদন প্রয়োজন।

আল-জাজিরায় প্রকাশিত প্রতিবেদনের জেরে ঢাকার আদালতে গত ১৭ ফেব্রুয়ারি ওই প্রতিবেদনের সঙ্গে জড়িত শায়ের জুলকারনাইন সামি, ডেভিড বার্গম্যান, তাসনিম খলিলসহ চারজনের বিরুদ্ধে রাষ্ট্র ও সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে মামলা নেওয়ার আবেদন করেছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আইনজীবী আবদুল মালেক। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ