আন্তর্জাতিক

আফগানিস্তানে তিন গণমাধ্যমকর্মী তরুণীকে গুলি করে হত্যা

আফগানিস্তানে তিন গণমাধ্যমকর্মী তরুণীকে গুলি করে হত্যা
আফগানিস্তানে তিন গণমাধ্যমকর্মী তরুণীকে গুলি করে হত্যা

আফগানিস্তানের জালালাবাদ শহরে একটি বেসরকারি টেলিভিশনের তিন কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। দুটি পৃথক হামলায় তাঁদের হত্যা করা হয়। এ ছাড়া গুলিবিদ্ধ একজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। বিবিসির খবরে এসব তথ্য জানানো হয়েছে।

পুলিশ বন্দুকধারী একজনকে আটক করেছে, অন্যদেরও খুঁজছে। পুলিশ তালেবানকে এ ঘটনায় দায়ী করছে। তবে, তালেবানের পক্ষ থেকে জড়িত থাকার কথা অস্বীকার করা হয়েছে।

নিহত তিনজনেরই বয়স ১৮ থেকে ২০ বছর। সবে উচ্চ মাধ্যমিকের পড়াশোনা শেষ করেছিলেন। এনিকাস টিভির ডাবিং বিভাগে কাজ করতেন তাঁরা। টেলিভিশন স্টেশনটির প্রধান জালমাই লতিফি এসব তথ্য জানিয়েছেন।

টিভিতে কাজ শেষে বাড়ি ফেরার পথে একইভাবে দুই জায়গায় হামলা চালিয়ে গুলি করে তাঁদের হত্যা করা হয়। ইদানীং সাংবাদিক, মানবাধিকারকর্মী ও রাজনীতিবিদদের টার্গেট করে হত্যার ঘটনায় আফগানিস্তানে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।

সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, একা বাড়ি ফেরার পথে মুরসাল ওয়াহিদিকে এবং শাহনাজ ও সাদিয়াকে পৃথক ঘটনায় গুলি করা হয়।

নানগারহার পুলিশ প্রধান জুমা গুল হেমাত বলেন, ‘পালানোর সময় একজনকে ধরেছি আমরা। সে নিজেকে তালেবান সদস্য হিসেবে স্বীকার করেছে।’

এনিকাস টিভি জানিয়েছে, তাদের স্টেশনে ১০ জন নারীকর্মীর মধ্যে চারজনকেই হত্যা করা হলো। এর আগে গত ডিসেম্বরে মালালাই মাইওয়ান্দ আইএসের হামলায় নিহত হন।

এ ছাড়া গত মাসে রাজধানী কাবুলে সুপ্রিম কোর্টের দুই নারী বিচারককে গুলি করে হত্যা করা হয়। / এনটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ