আন্তর্জাতিক

আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের যুদ্ধাপরাধের তদন্ত শুরু

আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের যুদ্ধাপরাধের তদন্ত শুরু
আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের যুদ্ধাপরাধের তদন্ত শুরু

ফিলিস্তিনের কাছ থেকে দখলকৃত ভূমিতে ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে কি না সে বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

বুধবার (৩ মার্চ) আইসিসির চিফ প্রসিকিউটর ফাতু বেনসৌদা এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

২০১৪ সালের গাজায় সহিংসতা চলাকালীন ইসরায়েলি সামরিক বাহিনী, ইসরায়েলি কর্তৃপক্ষ, হামাস এবং ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর মাধ্যমে অপরাধ সংঘটিত হয়েছে বলে বিশ্বাস করার ‘যুক্তিসঙ্গত ভিত্তি’ রয়েছে বলে জানান ফাতু বেনসৌদা।

বুধবার (৩ মার্চ) বিবৃতিতে তিনি বলেছেন, ফিলিস্তিনের পরিস্থিতি বিবেচনায় আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটরের কার্যালয়ের তদন্ত শুরুর বিষয়টি আজ নিশ্চিত করছি। তদন্তটি নিরপেক্ষ ও প্রভাবমুক্ত, স্বাধীন, ভয় বা পক্ষপাতহীনভাবে পরিচালিত হবে।

আন্তর্জাতিক অপরাধ আদালতের এই তদন্ত প্রক্রিয়ার তীব্র প্রতিবাদ জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আর তিনি বলেছেন, আমরা এই ‘বিকৃত বিচারের’ বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই করবো।

অন্যদিকে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালতের যুদ্ধাপরাধ তদন্ত শুরুতে ‘গভীর উদ্বেগ’ জানিয়েছে। আর যুক্তরাষ্ট্র বলছে, ইসরায়েল আইসিসির সদস্য না হওয়ায় তাদের বিরুদ্ধে তদন্তের এখতিয়ার নেই আন্তর্জাতিক আদালতের। / বিবিসি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ