আন্তর্জাতিক

আস্থা ভোটের মুখে ইমরান খান

আস্থা ভোটের মুখে ইমরান খান
আস্থা ভোটের মুখে ইমরান খান

আস্থা ভোটের মুখোমুখি হচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার (৩ মার্চ) দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের নির্বাচনে পিটিআই নিয়ন্ত্রণ হারানোর পর উঠে এই প্রস্তাবটি।

বৃহস্পতিবার (৪ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বুধবার (৩ মার্চ) ৯৬ আসনবিশিষ্ট সিনেটের ৪৮টি আসনে নির্বাচন হয়। এতে প্রাদেশিক পরিষদ ও জাতীয় পরিষদের নিম্নকক্ষের সদস্যরা ভোট দেন। নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) আত্মপ্রকাশ করে। তবে ইসলামাবাদের একটি গুরুত্বপূর্ণ আসনে দলের প্রার্থী ও অর্থমন্ত্রী আবদুল হাফিজ শেখ হেরে যান।

ওই আসনে জয়ী হন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রার্থী ইউসুফ রাজা গিলানি। ভোটের ফলাফল ছিল ১৬৯-১৬৪। এই পরাজয় ইমরান খানের জন্য বড় ধরনের বিপর্যয় হিসেবে দেখা দিয়েছে। এখন ধারণা করা হচ্ছে, গোপন ব্যালটের এই নির্বাচনে ইমরানের পিটিআই বা তার মিত্রদের অনেকে তাদের প্রার্থীকে ভোট না দিয়ে গিলানিকে জয়ী করেছেন।

ফলাফল ঘোষণার পরেই পিটিআইয়ের প্রবীণ নেতা এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে বলেন, বিরোধী দল টাকার মাধ্যমে ভোট কিনেছে।

তবে, ইমরান খান আর তার দল সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে, প্রধানমন্ত্রী হাউসে আস্থা ভোটের মুখোমুখি হবেন। আর এতেই পরিষ্কার হবে কার অবস্থান কী। যারা ইমরানের পক্ষে তারাও দৃশ্যমান হবে আবার যারা তার বিপক্ষে বিরোধিতার অধিকার তাদের রয়েছে। / বার্তা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ