আন্তর্জাতিক

অন্ধকারে মিয়ানমার

অন্ধকারে মিয়ানমার
অন্ধকারে মিয়ানমার

মিয়ানমারজুড়ে শুক্রবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। কারিগরি ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে বলে বেশ কয়েকটি সরকারি সংস্থা জানিয়েছে।

স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের বিষয়টি টুইটার ও ফেসবুকে জানাতে শুরু করে বৃহত্তম নগরী ইয়াঙ্গুনের বাসিন্দারা।

ইয়াঙ্গুন ইলেকট্রিসিটি সাপ্লাই করপোরেশন বলেছে, ‘কারিগরি ত্রুটির কারণে দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে।’

ইরাবতি নদী তীরবর্তী মাগওয়েতে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানও একই তথ্য জানিয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফেসবুকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের বিষয়টি পোস্ট করছেন বাসিন্দারা।

বিদ্যুৎ বিপর্যয়ের এই খবর এমন সময় এলো যখন সামরিক জান্তা সামাজিক যোগাযোগমাধ্যমগুলো ব্লক করে রেখেছে। স্থানীয়রা অবশ্য ভিপিএন ব্যবহার করে ফেসবুক ও টুইটার অ্যাকাউন্টে প্রবেশ করছেন। / রাই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ