আন্তর্জাতিক

সোমালিয়ায় আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহত ২০

সোমালিয়ায় আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহত ২০
সোমালিয়ায় আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহত ২০

সোমালিয়ায় একটি আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহত হয়েছেন ২০ জন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। শুক্রবার (৫ মার্চ) রাতে দেশটির রাজধানী মোগাদিসুতে একটি রেস্টুরেন্টের বাইরে বিস্ফোরণ ঘটলে এ হতাহতের ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বিস্ফোরণের পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায় এবং বন্দুকযুদ্ধও শুরু হয়।

আমিন অ্যাম্বুলেন্স সার্ভিসেসের প্রতিষ্ঠাতা ডা. আবদুল কাদির আদেন বলেন, বিস্ফোরণের স্থান থেকে আমরা এখন পর্যন্ত ২০ জন মৃত এবং ৩০ জন আহত ব্যক্তিকে বহন করেছি। লুল ইয়েমেনি নামে একটি রেস্টুরেন্টের বাইরে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

ঘটনাস্থলের পাশেই বসবাস করা আহমেদ আবদুল্লাহি নামে এক বাসিন্দা বলেন, লুল ইয়েমেনি রেস্টুরেন্টে একটি দ্রুতগতির গাড়ি বিস্ফোরিত হয়। আমি সেখানেই যাচ্ছিলাম। কিন্তু, বিস্ফোরণের কম্পন এবং এলাকা ধোঁয়ায় ছেয়ে যাওয়ায় ফিরে আসি।

সোমালিয়ার রাষ্ট্র-নিয়ন্ত্রিত রেডিও মোগাদিসু জানিয়েছে, বিস্ফোরণে বেশ কিছু সম্পদও ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ