আন্তর্জাতিক

মাত্র ৬ ভোটে জিতে গদি রক্ষা ইমরান খানের

মাত্র ৬ ভোটে জিতে গদি রক্ষা ইমরান খানের
মাত্র ৬ ভোটে জিতে গদি রক্ষা ইমরান খানের

পাকিস্তানের সংসদে অনুষ্ঠিত আস্থা ভোটে মাত্র ছয় ভোটে জিতে নিজের গদি রক্ষা করলেন প্রধানমন্ত্রী ইমরান খান। আস্থা ভোটে জেতার জন্য তার প্রয়োজন ছিল ১৭২ ভোট, তিনি পেয়েছেন ১৭৮ ভোট। বিরোধীদল এই ভোটের ফল অবশ্য প্রত্যাখ্যান করেছে। শনিবার (৬ মার্চ) দুপুরে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

সরকারের অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আব্দুল হাফিজ শেখ সিনেট আসনে এ সপ্তাহের প্রথমদিকে ভোটে হেরে যান।

এ পরাজয় শাসকদলকে অস্বস্তির মধ্যে ফেলে দেয়। এই আসনে জয় পান ইউসুফ রাজা গিলানি। এর পর ইমরান খান নিজে থেকেই সংসদে আস্থা ভোটের আয়োজন করেন।

বিশ্লেষকরা বলছেন, ওই পরাজয়ের পর নিম্নকক্ষে আস্থা ভোটের পথে হেঁটে নিজের ও তার দলের শক্তি প্রতিষ্ঠিত করতে চেয়েছেন ইমরান। তাদের মতে, ক্ষমতায় আসার তিন বছরের মধ্যে প্রথমবার কঠিন পরীক্ষার মুখে পড়ে ইমরান সরকার। সামান্যের জন্য রক্ষা। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ